Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ‘ডু নট ট্রাভেল’ তালিকায় বাংলাদেশসহ ১১৬ দেশ

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: April 22, 2021 | 2:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: বাংলাদেশসহ কমপক্ষে ১১৬টি দেশকে যুক্তরাষ্ট্র তার ‘ডু নট ট্রাভেল’ তালিকাভুক্ত করেছে। এই তালিকায় বৃটেন, কানাডা, ফ্রান্স, ইসরাইল, মেক্সিকো, জার্মানি ও অন্য কিছু দেশকেও রাখা হয়েছে। অতি উচ্চ মাত্রায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে ‘ডু নট ট্রাভেল’ বা এসব দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। এতে বাংলাদেশ অংশে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সফর করবেন না। এ ছাড়া এদেশে রয়েছে অপরাধ, সন্ত্রাস এবং অপহরণের মতো ঘটনা। এ জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। করোনা ভাইরাস সংক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বাংলাদেশের জন্য ‘লেভেল ৪ ট্রাভেল হেলথ নোটিশ’ জারি করেছে। এতে বলা হয়েছে, এ দেশটিতে অতি উচ্চ মাত্রায় করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতায় এসব কথা বলা হয়েছে। ওদিকে সোমবার করোনা ভাইরাস সংক্রমণের কারণে ১১৬টি দেশকে ডু নট ট্রাভেল বা ভ্রমণ থেকে বিরত থাকুন- এই তালিকায় রাখা হয়েছে। ফলে বিশ্বে বসবাসকারী শতকরা প্রায় ৮০ ভাগ দেশের জন্য এমন নিষেধাজ্ঞা বহাল থাকবে। মঙ্গলবারের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০০টি দেশের মধ্যে ৩৪টি দেশ ছিল ‘ডু নট ট্রাভেল’ তালিকায়। এখন তারা ১৫০টি দেশকে রেখেছে লেভেল ৪ তালিকায়। তবে কবে নাগাদ এই তালিকা হালনাগাদ করা হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, তাদের এই তালিকা বর্তমানে কিছু দেশের স্বাস্থ্য বিষয়ক পরিস্থিতির ওপর মূল্যায়ন নয়। এর প্রেক্ষিতে যেসব সুপারিশ করা হয়েছে তা বাধ্যতামূলক নয়। এর ফলে মার্কিনিদের ভ্রমণ আটকে যাবে না।
‘ডু নট ট্রাভেল’ তালিকায় আরো যেসব দেশ রয়েছে তার মধ্যে আছে ফিনল্যান্ড, মিশর, বেলজিয়াম, তুরস্ক, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড এবং স্পেন। চীন এবং জাপানের মতো কিছু দেশ রয়েছে লেভেলÑ৩ বা ভ্রমণ বিবেচনা করা যায় এমন তালিকায়। উল্লেখ্য, বর্তমানে ইউরোপের বেশির ভাগ দেশে করোনার কারণে মার্কিনিদের বড় অংশকে সফরে যেতে বাধা দেয়া হচ্ছে। মার্কিন নন এমন নাগরিকরা যারা সম্প্রতি ইউরোপ, চীন, ব্রাজিল, ইরান এবং দক্ষিণ আফ্রকায় ছিলেন, তাদেরকে নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। ওদিকে আরো ৩০ দিনের জন্য করোনা বিধিনিষেধ বর্ধিত করেছে যুক্তরাষ্ট্র।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV