যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হারিকেন ম্যাথিও : প্রবাসীদের নিরাপদ স্থানে সরে যাবার আহ্বান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের উপকুলের দিকে ধেয়ে আসছে প্রলংংকরী হারিকেন ম্যাথিউ। এটি এখন কিউবার উত্তর-পূর্বাঞ্চলের উপকূল হয়ে ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে। ফ্লোরিডায় ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ক্যারোলাইনা ১০ লাখেরও বেশি মানুষকে অপসারণ শুরু করেছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান হারিকেন ম্যাথিউ আঘাত হানতে পারে এ রকম সকল শহরে বসবাসরত প্রবাসীদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাবার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে। আজ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে প্রাপ্ত এক বার্তায় ড. সিদ্দিকুর রহমান এই আহ্বান জানান।
তিনি বলেন, হারিকেন ম্যাথিউ ফ্লোরিডা, জর্জিয়া হয়ে সাউথ ক্যারোলিনা পর্যন্ত অগ্রসর হয়ে আবার ফ্লোরিডার দিকে ধাবিত হবার খবর দিয়েছে আবহওয়া সংস্থাগুলো। তিনি হারিকেন ম্যাথিও আঘাত হানতে পারে বা সতর্কাত জারী করা হয়েছে এমন সকল শহর থেকে প্রবাসীদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাবার জন্য আকুল আবেদন জানান।
উল্লেখ্য, হাইতিতে শক্তিশালী হারিকেনের আঘাতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্গত এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। হারিকেন ম্যাথিওয়ের আঘাতে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। চার ক্যাটাগরির ঝড়ে পরিণত হওয়া ম্যাথিও চলতি সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের পূর্ব-উপকূলে আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে। কিউবাতেও হারিকেন আঘাত হেনেছে। তবে প্রাথমিক খবরে জানা গেছে, হাইতির চেয়ে কিউবায় কম ক্ষতি হয়েছে। হারিকেনের প্রভাবে হাইতিতে ২৩০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় এবং প্রবল বৃষ্টিপাত ও উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়।
হাইতিতে কমপক্ষে ১০ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। হাসপাতালগুলোতে ভীড় বেশি হওয়ায় খাবার পানির ঘাটতি দেখা দিচ্ছে।ঝড়ের কারণে রাস্তাঘাটে গাছপালা ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে জরুরী সহায়তা প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। একটি সেতু ভেঙে পড়ায় রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাইতি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ এবং অনেক বাসিন্দা বন্যা কবলিত এলাকাগুলোতে বসাবস করেন। বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ