Wednesday, 10 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরান : চার মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা ছিল ইরানের – ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: January 10, 2020 | 5:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সোলেমানি হত্যার প্রতিশোধ নিতে ইরান যুক্তরাষ্ট্রের চারটি দূতাবাসে হামলার পরিকল্পনা করে। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প সরকার। সোলেমানি হত্যা কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্র টানাপড়েনের মধ্যে নতুন করে এ নিষেধাজ্ঞা জারি করলো। ইরাকে মার্কিন সেনার উপর তেহরানের হামলার ফলস্বরূপ এ নিষেধজ্ঞা জারি করা করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিন। শুক্রবার ১০ জানুয়ারি মিউচিন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নতুন পদক্ষেপগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যে ‘অস্থিতিশীল’ কার্যক্রমে জড়িত ইরানের আট জ্যেষ্ঠ কর্মকর্তা ও মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাকে টার্গেট করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন নিষেধাজ্ঞায় মূলত ইরানের শিল্পখাতকে টার্গেট করা হয়েছে। দেশটির বস্ত্র, খনি, নির্মাণ, ইস্পাত ও লোহা শিল্পের মতো খাতগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়বে। গত কয়েকদিন ধরেই ইরানকে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আভাস দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে সন্ত্রাসীদের মদদদাতা হিসেবে চিহ্নিত করেছে ইরানকে। মার্কিন ঘাঁটি ও সেনাদের হুমকিতে ফেলার জন্য ইরানকে দায়ী করা হয়। সূত্র-বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV