যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন ও শুভেচ্ছা
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক অভিনন্দন বার্তায় ট্রাম্পের নেতৃত্বগুণের প্রশংসা করে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন। আমেরিকার নতুন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশের উন্নয়ন দেখতে আসারও আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।” দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও শন্তিপূর্ণ একটি বিশ্ব গড়ে তুলতে ট্রাম্পের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও শেখ হাসিনা তার বার্তায় জানান। তিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশার কথা অভিনন্দন বার্তায় জানান। ডোনাল্ড ট্রাম্পকে আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ