Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আওয়ামীলীগ নেতা ডঃ প্রদীপ রঞ্জন করের বিজয়ী অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: November 13, 2016 | 6:18 AM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিধস (Landslide Victory) বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বাকসু’র সাবেক জিএস আওয়ামীলীগ নেতা মুক্তিযোব্ধা ডঃ প্রদীপ রঞ্জন কর। ডঃ প্রদীপ রঞ্জন কর এক বিবৃতিতে বলেন, গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে অভাবনীয় বিজয়ের মাধ্যমে ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ধনকুব ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যে ২৭০টি পেতে হয়। ডোনাল্ড ট্রাম্প ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ইলেকটোরাল ভোট। নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্প বিজয়ী হলেও পপুলার ভোট বেশি পেয়েছেন হিলারি ক্লিনটন। সিএনএন এর সর্বশেষ হিসাব অনুযায়ী হিলারি ক্লিনটন মোট প্রদত্ত ভোটের ৪৭.৮ শতাংশ, সর্বমোট ৬০,৯৭০,১৪৭ টি ভোট পেয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৭.৩ শতাংশ, সর্বমোট ৬০,৩৪৭,০৪৩ টি ভোট। শুধূ হোয়াইট হাউজই নয়, এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের দুই হাউজেই নিয়ন্ত্রণ পেয়েছে রিপাবলিকান পার্টি। ডঃ কর আরো উল্লেখ করেন- ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিধস (Landslide Victory) বিজয়ে অভিনন্দন জানাই এবং যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে তিনি সফল হবেন এ কামনা করব। ডোনাল্ড ট্রাম্প ধর্ম, বর্ণ, কর্ম, জাতি, সম্প্রদায়, ভাষা, নাড়ী-পুরুষ ও অরিজিন ইত্যাদি নির্বিশেষে সকল আমেরিক্যান সিটিজেনদের প্রতি সমান আচরনের মাধ্যমে ঐক্যবদ্ধ করে উন্নততর, স্বচ্ছ ও আরো শক্তিশালী আমেরিকা বিনিমানে বিশেষ ভূমিকা রাখবেন এ আশা রাখি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV