Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের পাবনা জেলা সমিতির গঠনতন্ত্র অনুমোদন

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: July 16, 2020 | 10:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের পাবনা প্রবাসীদের অন্যতম বড় সংগঠন পাবনা জেলা সমিতি। এ সমিতি দীঘদিন নানা কাজ পরিচালনা করলেও নিজস্ব কোনো গঠনতন্ত্র ছিলো না। এবার পাবনার প্রবাসীরা সেই গঠনতন্ত্র অনুমোদন দিলো। যাতে করে সমিতি একটি পূনাঙ্গ রুপ পেয়েছে। সমিতির সব সদস্য এই গঠনতন্ত্রের সবকটি ধারা ও উপধারা বিশ্লেষন করে একটি আধুনিক ও বাস্তবসম্মত গঠনতন্ত্র অনুমোদন করেছে। ভবিষৎ এ সমিতির সব কমকান্ড এর ওপর ভিত্তি করে পরিচালিত হবে। নিউইয়কে করোনা’র ভয়কে জয় করে শুধুমাত্র পাবনা জেলার প্রতি অকৃত্রিম ভালবাসার জন্য ব্রুকলিনে সমিতি’র অস্থায়ী কাযালয়ে সদস্যরা মিলিত হন। সেখানে শুরুতে পাবনা জেলা সমিতির গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপধারা নিয়ে সম্যক ধারনা দেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক পান্না। তিনি পাবনা জেলার প্রতি শতভাগ দায়বদ্ধ থেকে এ সমিতি পরিচালিত হবে বলে উল্লেখ করেন।

পাবনা জেলার প্রবাসীদের যেকোনো স্বাথ রক্ষা করতে এ সমিতি প্রতিজ্ঞাবদ্ধ। সেই সাথে সমিতির আগামীর যেকোনো সিদ্ধান্ত এই গঠনতন্ত্রের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে বলেও প্রতিশ্রুতি দেন। এরপর শুরু হয় এই গঠনতন্ত্রের বিভিন্ন দিক পযালোচনা। একে একে সমিতির সব সদস্য এর নানা দিক নিয়ে চুলচেরা বিশ্লেষন করেন। সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সমিতির এ গঠনতন্ত্রের মূল বিষয় নির্ধারণ হয় যে পাবনা জেলার সংসদীয় পাঁচটি আসনের সকল সংসদ সদস্যগন পদাধিকার বলে এ সমিতির সদস্য হিসেবে মূল্যায়িত হবেন। অরাজনৈতিক এ সংগঠনটি আগামীতে আরো বড় পরিসরে পাবনা জেলার ইতিহাস ও ঐতিহ্য ভবিষ্য প্রজন্মের মাঝে তুলে ধরবে। আমেরিকায় বসবাসকারী পাবনার সকল অধিবাসীদের যেকোনো সাহায্যে সবসময় নিয়োজিত থাকবে।

বিশেষ করে আমেরিকায় আসা নতুন অধিবাসীদের সব ধরনের সহোযোগিতা করতে বদ্ধপরিকর। শুধুমাত্র নিউইয়ক কেন্দ্রীক নয়, এ সমিতির কাযক্রম সমগ্র আমেরিকা জুড়ে পরিচালিত হবে। প্রয়োজনে স্টেট ভিত্তিক সাব কমিটি গঠন করার ধারাও এতে যুক্ত করা হয়। যা ভবিষতে এ সমিতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অনুষ্ঠানে সমিতির সভাপতি আব্দুল হাদী রানা বলেন, গঠনতন্ত্রের সব নিয়ম ও ধারা কঠিনভাবে মানা হবে।

এছাড়া সমিতির এ অনুষ্ঠানে আকর্ষনীয় ধারা উল্লেখ করেন সমিতির সহ সভাপতি সিরাজুল ইসলাম। তিনি উল্লেখ করেন আল্লাহর দুনিয়াতে জন্মালে মৃত্যু অনিবার্য। এছাড়া এবার করোনা’র মত মহামারীতে যেভাবে মানুষ মৃত্যুবরণ করেছে তাতে করে আমেরিকায় কবরের জায়গা ব্যবস্থা করা খুব কঠিন। এই সব বিষয় বিবেচনা করে আগামীতে সমিতির সদস্যদের কবরের সমস্যা সমাধানে বৃহৎপরিসরে কবরের জায়গা ক্রয় করা হবে। পরে সমিতির সব সদস্য এতে সম্মতি দেন। এবং অতি দ্রুতই এর কাযক্রম শুরু হবে বলে জানান।

এদিকে সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক আলমগীর ব্যাপারী তার বক্তব্যে উল্লেখ করেন, শুধু গঠনতন্ত্র পাশ হলে হবে না। সবাইকে আন্তরিকভাবে এটিকে অনুসরণ ও সম্মান করতে হবে। পাবনা জেলাবাসীর স্বাথে কাজ করতে হবে। সমিতির শৃঙ্খলা রক্ষাথে গঠনতন্ত্র খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, সদস্যদের কল্যাণে যাতে এ সমিতি কাজ করতে পারে সেদিকে যাতে সবাই খেয়াল রাখে। কারণ পাবনাবাসীর স্বার্থই সমিতির মূল চালিকাশক্তি।! সার্বিক সহযোগিতায় ছিলেন হাজী আব্দুল আউয়াল, প্রফেসর ইউনুস আলী, ওহিদুজ্জামান লিটন, কুতুব উদ্দিন আইবেক, মো: মোয়াজ্জেম হোসেন, মো: ফজলুল হক খান, মো: হাফিজুর রহমান. সাইদুল ইসলাম মানিক, মুক্তিযাদ্ধা আশরাফ আলী, সেলিম আল দ্বীন, এস এম রাজু আলীম ও আয়শা সিদ্দিকা বিনতী (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV