Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ অবশেষে ঋণচুক্তি অনুমোদন করেছে

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: August 3, 2011 | 5:15 AM

 

ইউএসএ নিউজ ডেস্ক: অবশেষে যুক্তরাষ্ট্র সরকারের ঋণসীমা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে প্রতিনিধি পরিষদ। আগে থেকেই এ বিষয়ে চুক্তিতে পৌঁছেছিল যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা। সোমবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ঋণসীমা বাড়ানোর এ চুক্তিটি ২৬৯-১৬১ ভোটে অনুমোদন করে। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের ঋণখেলাপি হওয়া নিয়ে কয়েক সপ্তাহ ধরে যে উদ্বেগ তৈরি হয়েছিল তার অবসান হয়। গতকাল এটি মার্কিন সিনেটে অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা। বিডিনিউজ জানায়, ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ সিনেটে এ চুক্তি প্রত্যাশিতভাবেই অনুমোদন লাভ করতে পারে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সই করার পর চুক্তিটি আইনে পরিণত হবে। চুক্তি অনুযায়ী, আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার কমিয়ে আনা হবে এবং সরকারের ঋণ গ্রহণের সীমা ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে বাড়ানো যাবে। গতকাল ছিল ঋণসীমা বাড়ানোর শেষ দিন। ওই সময়ের মধ্যে সরকারের ঋণ গ্রহণের সীমা ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে বাড়াতে না পারলে বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ ছাড় করানো এবং ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বড় ধরনের বিপাকে পড়তো বিশ্বের শীর্ষ এ অর্থনৈতিক শক্তি। আর সরকার ঋণখেলাপি হলে বিভিন্ন এজেন্সির ক্রেডিট রেটিংয়ে ‘ট্রিপল এ’ থেকে যুক্তরাষ্ট্রের অবনমন ঘটার আশঙ্কা ছিল। যুক্তরাষ্ট্রের সরকার বছরে যে পরিমাণ ঋণ নিতে পারে তা গত মে মাসেই শেষ করে ফেলেছে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের ঋণসীমা এর আগে বিভিন্ন সময়ে বাড়ানো হলেও এবারের মতো সমস্যা আর কখনও হয়নি। বিশ্লেষকরা বলছেন, মধ্যমেয়াদি নির্বাচনে ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টির বিপর্যয়ের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওবামার কোন প্রস্তাবই সহজে ছেড়ে দিচ্ছে না কট্টর টি-পার্টি রিপাবলিকানরা। গতকালের একদিন আগেই সমঝোতার মাধ্যমে করা চুক্তিটি প্রতিনিধি পরিষদে অনুমোদিত হওয়ায় ঋণখেলাপি হওয়া এড়াতে পারলো যুক্তরাষ্ট্র সরকার। বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র ঋণখেলাপি হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের একটা ধাক্কা খেত। বিশ্ব অর্থ বাজার এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের ঋণসীমা বাড়ানো বিরোধের জেরে টালমাটাল অবস্থায় ছিল।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV