Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : হিলারির পক্ষে নিউইয়র্কে সমাবেশ ৩০ অক্টোবর

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: October 27, 2016 | 11:54 AM

নিউইয়র্ক : সকল বাংলাদেশী একযোগে হিলারি ক্লিন্টনকে ভোট প্রদানের আহবানে ৩০ অক্টোবর রোববার বেলা ১২টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ‘বাংলাদেশী-আমেরিকান কম্যুনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট ও নিউইয়র্কের প্রখ্যাত আইনজীবী মোহাম্মদ এন মজুমদার এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘৮ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্ব আগের যে কোন সময়ের চেয়ে বেশী। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মত প্রার্থীর নাম প্রধানতম দুই পার্টির মধ্যে একটি থেকে ব্যালটে উঠায়, এ নির্বাচন প্রকারান্তরে যুক্তরাষ্ট্রের মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে প্রশ্নের উদ্রেক ঘটেছে। একইসাথে, অভিবাসী এবং মুসলিম-আমেরিকানদের মধ্যেও উদ্বেগ-উৎকন্ঠা তৈরী হয়েছে।’ ‘নিজেদের অস্তিত্বেও স্বার্থেই প্রতিটি বাংলাদেশী-আমেরিকান আজ সংকল্পবদ্ধ প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিন্টনকে বিপুল বিজয় প্রদানে। আমরা এ সমাবেশের মধ্য দিয়ে নিউইয়র্কের ভিনদেশী অভিবাসীদেরকেও উদ্বুদ্ধ করতে চাই, হিলারির পক্ষে গড়ে উঠা নির্বাচনী জোটকে আরো জোরদার করার জন্যে’-বলেন মজুমদার। এ সমাবেশে মুসলিম-আমেরিকানদেরকেও বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশী সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সকলেই আমন্ত্রণ পেয়েছেন এ সমাবেশকে সফল করার জন্যে। মোহাম্মদ এন মজুমদার বলেন, ‘সাম্প্রতিক সময়ের প্রতিটি জরিপে হিলারী এগিয়ে আছেন এবং যুক্তরাষ্টের মুসলিম কমিউনিটি হিলারীকেই ভোট দিয়ে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত করবে ইনশাল্লাহ।’ তিনি অরো বলেন, ‘ডোনাল্ড টাম্পের মত লোক যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তাহলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নেতৃত্বের যে দৃঢ়তা, তা অটুট রাখা কঠিন হয়ে পড়তে পারে।’ এর আগে দক্ষিণ-এশিয়ান-আমেরিকানদের আরেকটি সমাবেশ হয়েছে এই এলাকাতেই।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV