Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : হিলারি প্রেসিডেন্ট হলে…

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: October 29, 2016 | 5:40 PM

হিলারি ক্লিনটন যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তাকে খুব শান্তিতে থাকতে দেবেন না রিপাবলিকানরা। তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকম তদন্ত চালানোর কথা বলেছেন। হুমকি দিয়েছেন হিলারি ক্লিনটন প্রধান বিচারপতি হিসেবে যাকেই মনোনয়ন দেবেন তাতেই বাধা সৃষ্টি করবেন তারা। রিপাবলিকান শিবির থেকে বলা হয়েছে, হিলারি বিজয়ী হলে তাদের জন্য হানিমুন হবে না। অর্থাৎ তারা মাঠে নেমে পড়বেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, অন্যদিকে হিলারি ক্লিনটন বলেছেন, তিনি নির্বাচিত হলে হবেন সবার প্রেসিডেন্ট। রিপাবলিকান নেতাদের কাছাকাছি যাবেন। আগামী ৮ই নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এবারের এ নির্বাচনে বহুমাত্রিক ইস্যু উঠে এসেছে। এখন এক প্রার্থী আরেক প্রার্থীকে ঘায়েল করে ভোটারের ভোট আদায়ের সময় প্রায় শেষ হয়ে আসছে। ইউটাহ রাজ্যে হাউজ ওভারসাইট ও গভর্নমেন্ট রিফর্ম কমিটির চেয়ার জ্যাসন চ্যাফেটজ বলেছেন, হিলারি ক্লিনটন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার তখনকার বিভিন্ন বিষয়ে তিনি দু’বছর অনুসন্ধান করেছেন। এতে তার কাছে প্রচুর তথ্য জমা হয়েছে। এরপরেই আছে সুপ্রিম কোর্টে শূন্য পদের বিষয়। বিচারপতি অ্যান্টোনিও স্ক্যালিয়া’র মৃত্যুর পর শূন্য আসনে মেরিক গারল্যান্ডকে মনোনয়ন দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়ে দেন রিপাবলিকানরা। তারা চান প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে এ ক্ষেত্রে সৃষ্ট শূন্য পদ পূরণ করতে। এর মধ্য দিতয়ে দেশটির হাই কোর্টে বিচারক হবেন ৮ জন। বুধবার কলোরাডোতে টেক্সাসের সিনেটর টেড ক্রজ বলেছেন, কম সংখ্যক বিচারক দিয়ে সুপ্রিম কোর্ট চালানোর দীর্ঘ দিনের ঐতিহ্য রয়েছে। বিচারক স্টিফেন ব্রেয়ার সমপ্রতি তার পর্যবেক্ষণে বলেছেন, এসব পদ শূন্য থাকলে তাতে আদালতের কার্যকারিতার ওপর কোনো প্রভাব ফেলে না। আমরা এ নিয়েই বিতর্ক করতে চাই। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলে হিলারির সঙ্গে কংগ্রেসের সম্পর্ক কেমন হবে তা ফুটে উঠেছে। ডেমোক্রেটরা ক্যাপিটল হিল ও সিনেট তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে বলে মনে করছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV