Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : হিলারির সমর্থনে নিউইয়র্কে আমেরিকান মুসলিম পলিটিকেল একশান কমিটির সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: October 30, 2016 | 9:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনকে ভোট প্রদানের আহবানে ৩০ অক্টোবর রোববার দুপুর ১টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সকলের হাতে ছিল হিলারিকে ভোটদানের পোস্টার ও প্লেকার্ড। muslim-jackআমেরিকান মুসলিম পলিটিকেল একশান কমিটির ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার মাস্টার্স অব ল এর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নিউজার্সি অঙ্গরাজ্যের প্রসপেক্ট পার্ক সিটির মেয়র মোহাম্মদ তাহের খায়রুল্লাহ, ডেমোক্রেটিক পার্টিতে এশিয়ান-আমেরিকান ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার মোহাম্মদ আলম, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টির নির্বাহী সংস্থার প্রতিনিধি তালাত খান, ফ্লোরিডার আমেরিকান মুসলিম ডেমোক্রেটিক ককাসের প্রেসিডেন্ট গাজালা সালাম, আইওয়া অঙ্গরাজ্য পার্লামেন্টের সদস্য আব্দুল সামাদ, ক্যানসাস অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টির নেতা রেহান রেজা, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, অ্যাসালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস সহিদ, মুসলিম-আমেরিকান সংগঠক গিয়াস আহমেদ, নারী নেত্রী মাজেদা উদ্দিন, নার্গিস আহমেদ, ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকার, মানবাধিকার উন্নয়ন সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, ব্যবসায়ী ও সংগঠক জাকারিয়া চৌধুরী, রফিকুল ইসলাম ডালিম, সদরুন নূরসহ মুসলিম-আমেরিকান, বাংলাদেশী সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় আইনজীবী মোহাম্মদ এন মজুমদার হিলারিকে ভোট প্রদানের যুক্তিকতা তুলে ধরে হিলারি প্রেসিডেন্ট হলে আমেরিকান মুসলিমরা নিরাপদে থাকবেন বলে মত দেন।rally_2

আমেরিকান মুসলিম পলিটিকেল একশান কমিটির সমাবেশে বক্তারা বলেন, ‘৮ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্ব আগের যে কোন সময়ের চেয়ে বেশী। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মত প্রার্থীর জন্যে অভিবাসী এবং মুসলিম-আমেরিকানদের মধ্যেও উদ্বেগ-উৎকন্ঠা তৈরী হয়েছে।’ ‘ডোনাল্ড টাম্পের মত লোক যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তাহলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নেতৃত্বের যে দৃঢ়তা, তা অটুট রাখা কঠিন হয়ে পড়তে পারে।’ ‘নিজেদের অস্তিত্বের স্বার্থেই প্রতিটি বাংলাদেশী-আমেরিকান প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিন্টনকে বিপুল বিজয় প্রদানে আজ সংকল্পবদ্ধ। এ সমাবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে হিলারির পক্ষে গড়ে উঠা নির্বাচনী জোটকে আরো জোরদার করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ