যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : আটলান্টিক সিটিতে হিলারির সমর্থনে প্রবাসী বাংলাদেশীদের নির্বাচনী সম্মিলনী
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি- আগামী ৮ই নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন এর সমর্থনে প্রবাসী বাংলাদেশীদের এক নির্বাচনী সম্মিলনী গত ১লা নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আটলান্টিক সিটির গরমেট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটি পারসন হিসাবে তৃতীয়বারের মতো নির্বাচিত এবং ইউনাইটেড এশিয়ান-আমেরিকান অর্গানাইজেশন অফ নিউ জার্সির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোঃ কাউসার এর উদ্যোগে এই সম্মিলনী অনুষ্ঠিত হয়।মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা হয়। সৈয়দ মোঃ কাউসারের সঞ্চালণায় সভায় বক্তব্য রাখেন মাহবুব উদদীন খোকন, জাহাঙ্গির হোসেন ভূঁইয়া , সাঈদ আলম মুকুল,শামসুল ইসলাম শাহজাহান ,আকবর হোসেন, সুব্রত চৌধুরি প্রমুখ।
এই সম্মিলনী সভায় ৮ই নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে ভোট দিয়ে জয়যুক্ত করে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক উন্নতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক নির্মাণের মাধ্যমে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে হিলারি ক্লিনটনকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বক্তারা আহবান জানান। বক্তারা বলেন, আসন্ন নির্বাচন অভিবাসীদের জন্য অস্তিত্ব রক্ষার নির্বাচন। হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন যুক্তরাষ্ট্র হবে অভিবাসীদের নিরাপদ আবাসস্থল,মুসলমান সহ সব ইমিগ্র্যাণ্টরা মাথা উঁচু করে এদেশে বসবাস করতে পারবে। তাছাড়া নারী স্বাধীনতাও থাকবে অক্ষুন্ন। তাই অভিবাসীদের মর্যাদা রক্ষার স্বার্থে এবং যুক্তরাষ্ট্রকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার ক্ষেএে হিলারি ক্লিনটনের কোনও বিকল্প নেই বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আগামী ৮ই নভেম্বর দলমত নির্বিশেষে সবাইকে হিলারি ক্লিনটন সহ ডেমোক্র্যাট দলীয় অন্যান্য প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহবান জানান। সমাপনী বক্তব্যে সৈয়দ মোঃ কাউসার বলেন, ৮ই নভেম্বরের নির্বাচনে বাংলাদেশ কমিউনিটির লোকজনকে বেশি করে সম্পৃক্ত করার লক্ষ্যেই তাঁর এই প্রয়াস, বিশেষ করে প্রবাসী বাংলাদেশী মহিলারা যাতে ব্যাপকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই ব্যাপারে প্রচারনা চালানোর লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ। তাছাড়া নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রবাসী ভোটারদের আসা-যাওয়ার ব্যাপারে তিনি সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই সম্মিলনী সভায় যোগ দেন। সম্মিলনী সভায় উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ