Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : শেষ মুহূর্তের জরিপেও এগিয়ে বাইডেন, ভোট চাইতে ছুটছেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: November 1, 2020 | 12:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩ নভেম্বর মঙ্গলবার। নির্বাচনের বাকি আর মাত্র দু’দিন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই প্রতিদ্ব্ন্দ্বী ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। শেষ মুহূর্তের জরিপগুলোও বরাবরের মতোই বলছে, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেবেন। অনেকেই এসব জরিপের ফলকে গুরুত্ব দিতে চাচ্ছেন না। কারণ ২০১৬ সালের নির্বাচনের আগে চালানো প্রায় সব জরিপেই ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকলেও নির্বাচনে পরাজয় বরণ করেন হিলারি।

হেরাল্ড সানের ভাষায়, শেষ সময়ে দুই প্রার্থী-ই জরিপের পেছনে না ছুটে ভোটারদের কাছে ছুটছেন। বিশেষ করে ডনাল্ড ট্রাম্প ভোটারদের কাছে ভোট চাইতে এক মিনিটও সময় নষ্ট করছেন না। তিনি আজ মিশিগান, আইওয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং ফ্লোরিডা ভ্রমণ করছেন। অন্যদিকে জো বাইডেন শুধু ফিলাডেলফিয়ার কয়েকটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যেটি পেনসিলভানিয়ার বৃহত্তম শহর এবং রাজ্যটি জয়ে তার সম্ভাবনার মূল চাবিকাঠি।

এলবোকার্কি জার্নালের জরিপ বলছে, নিউ মেক্সিকোতে বাইডেন ৫৪-৪২ এ এগিয়ে আছেন।

নিউ ইয়র্ক টাইমস/সিয়েনার জরিপগুলো বলছে, অ্যারিজোনাতে বাইডেন ৪৯-৪৩ এ এগিয়ে। একইভাবে উইসকনসিন, ফ্লোরিডা, পেনসিলভেনিয়ায় বাইডেন যথাক্রমে ৫২-৪১, ৪৭-৪৪, ৪৯-৪৩ এ এগিয়ে। মিশিগানে চালানো ইপিআইসি/এমআরএ এর জরিপে বাইডেন ৪৮-৪১ এ এগিয়ে।

ফ্লোরিডায় অন্য একটি জরিপে অবশ্য তাকে খুব সামান্য (৪৯-৪৮) ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।

আর এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টের জরিপগুলোর ফল বলছে, পেনসিলভানিয়ায় বাইডেন ট্রাম্পের চেয়ে ৫১-৪৪ এ এগিয়ে থাকলেও ফ্লোরিডায় ট্রাম্প বাইডেনের চেয়ে সামান্য (৫০-৪৮) ব্যবধানে এগিয়ে আছেন।

জানা গেছে, ভোট শুরুর আগের রাতে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন নগরীর চেইজ সেন্টার থেকে বক্তব্য দেবেন।

আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাওয়া-আসা করবেন হোয়াইট হাউস ও নিকটবর্তী তার হোটেলের মধ্যে। ট্রাম্পের প্রচার শিবির থেকে ওয়াশিংটন ডিসিতে তার সমর্থকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV