Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প-বাইডেনের ভাগ্য নির্ভর করছে ৪ রাজ্যের ওপর

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: November 4, 2020 | 12:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট কে হচ্ছেন তা এখনও অনিশ্চিত। জো বাইডেন ইলেকটোরাল কলেজ ভোটে ২৬৪ টিতে জয় পেয়েছেন। ডনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ভোট। বিজয়ী হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। সেই হিসাবে বাইডেনকে পেতে হবে আরো ৬টি আসন। ট্রাম্পকে পেতে হবে ৫৬টি আসন। এই অবস্থায় ফল ঘোষণার বাকি আছে ৪টি রাজ্যে। এগুলো হলো পেনসিলভ্যানিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া।
• জর্জিয়া- ট্রাম্প অল্প ব্যবধানে এগিয়ে আছেন তবে কিছু এলাকার ভোট এখনো গণনা বাকী।
• নেভাডা- বাইডেন এখানে অল্প ব্যবধানে এগিয়ে আছেন।
• নর্থ ক্যারোলাইনা- ট্রাম্প এখানে এগিয়ে আছেন।
• পেনসিলভানিয়া- ট্রাম্প এগিয়ে আছেন। পোস্টাল ভোট পড়েছে এখানে বিপুল সংখ্যায়। ব্যালট গণনা বাকী আছে।রিপাবলিকানদের আইনি লড়াই শুরু হতে পারে এখান থেকেই।

এমন অবস্থায় জো বাইডেনের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়েছে। ডনাল্ড ট্রাম্প ‘জালিয়াতির’ অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এসব রাজ্যে লাখ লাখ ভোট গণনার বাকি থাকতেই নিজের বিজয় ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার এ ঘোষণাকে ডেমোক্রেট দলের প্রচারণা ব্যবস্থাপক জেন ও’ম্যালি ‘গর্হিত, নজিরবিহীন এবং ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে জো বাইডেন বলেছেন, এখনও জয়ের আশা শেষ হয়ে যায়নি। নেতাকর্মী, সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV