Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : হিলারি-ট্রাম্পকে সমর্থন দিলেন যেসব সেলিব্রেটি

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: October 5, 2016 | 11:51 AM

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন দ্বোরগোড়ায়। আগামী ৮ই নভেম্বর এ নির্বাচনকে ঘিরে শুধু যুক্তরাষ্ট্রই নয়, সারাবিশ্ব সচকিত। যাচাই-বাছাই হচ্ছে শক্তিধর দু’প্রার্থী ডেমোক্রেট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের মধ্যে। এরই মধ্যে তাদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন অনেক হাই প্রোফাইল ব্যক্তি, ধনী, হলিউডের বিখ্যাত ব্যক্তি, দম্পতি। তারা শুধু সমর্থনই দেন নি, একই সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন। প্রার্থীর পক্ষে অর্থ সংগ্রহের অভিযানে নেমেছেন। বিভিন্ন অনুষ্ঠানে তারা পারফরমেন্স করছেন। এ-লিস্টের উচ্চ পর্যায়ের বিভিন্ন শ্রেণীর মানুষ সমর্থন দিয়েছেন হিলারি ক্লিনটনকে। এর মধ্যে রয়েছেন কিম কারদাশিয়ান। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে তো নেমেছিল তারার ঢল। এর মধ্যে ছিলেন মেরিল স্ট্রিপ, লিনা ডানহ্যাম, এলিজাবেথ ব্যাংকস, অ্যালিসিয়া কিজ। তারা প্রকাশ্যে হিলারিকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে হিলারিকে যারা সমর্থন দিয়েছেন তারা এখন আর ‘হট’ নন বলে মন্তব্য করেছেন হিলারির প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এসব সমর্থন এসেছে বোঝাপড়ার মাধ্যমে। তারা আসলে হিলারিকে সমর্থন দেন নি। তবে তিনি নিজের সেলিব্রেটি সমর্থকদের নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এপ্রিলে তাকে সমর্থন দেন সাবেক হেভিওয়েট বক্সার মাইক টাইসন। এরপরই ডনাল্ড ট্রাম্প বলেন, সব ভাল ভাল মানুষ আমাকে সমর্থন করেন। আমি এটা পছন্দ করি। ওদিকে ট্রাম্প যখন রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের মঞ্চে উঠেছিলেন তখন তার প্রশংসা করেন কেলভিল ক্লেইনের সাবেক মডেল অ্যান্টোনিও সাবাতো জুনিয়র। ওরল্যান্ডোতে নাইক ক্লাবে গুলির মতো ঘটনার জবাব না দিয়ে থাকবে না ডনাল্ড ট্রাম্পের প্রশাসনÑ এমন মন্তব্য করেছেন সাবেক অভিনেত্রী স্ট্যাসি ডাশ। অ্যানজেলিনা জোলির পিতা জন ভোইট হলেন ট্রাম্পের সবচেয়ে অনুগত সমর্থক। এনবিএর সাবেক খেলোয়াড় ডেনিস রোডম্যান সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV