Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য অবাধে প্ররেশাধিকার পেতে হবে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: October 10, 2010 | 1:44 AM

 এনাঃ ওয়াশিংটন ডিসিতে জন হপকিন্স ইউনিভার্সিটিতে অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলদেশের ভবিষ্যত শীর্ষক এক আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ফার্মাসিউটিক্যালস, তৈরী পোশাক সেক্টরে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে।

 

 

 

 ৬১ দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানী হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরী পোশাকের চাহিদা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বাংলাদেশের জুতা, খেলনা, ফার্নিচার শিল্প বিশ্বে অনেক দেশের চাহিদা মেটাতে সক্ষম হবে নিকট ভবিষ্যতে। তবে এজন্যে উন্নত বিশ্বের সুযোগ-সুবিধাগুলো বাংলাদেশের জন্যে উম্মুক্ত করতে হবে। অর্থমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য অবাধে প্ররেশাধিকার পেতে হবে। শুল্কমুক্তভাবে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পেলে বাংলাদেশের শ্রম সেক্টর আরো কর্মতৎপর হবে এবং শ্রমিক-কর্মচারিদের সুযোগ-সুবিধার প্রসার ঘটানো সহজ হবে। অর্থমন্ত্রী বাংলাদেশী-আমেরিকান এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম আমেরিকানদের প্রতি উদাত্ত আহবান রেখেছেন সামনের বছর নতুন কংগ্রেসে বাংলাদেশের পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পায় এমন একটি বিল পাশে সোচ্চার হওয়ার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য যে, এ সংক্রান্ত একটি বিল হাউজে উঠেছিল কিন্তু প্রয়োজনীয় সমর্থনের অভাবে তা তামাদি হয়েছে। কংগ্রেসে বিল পাশের জন্যে যে ধরনের লবিং দরকার তা করতে সক্ষম হয়নি বাংলাদেশ। স্কুল অব এডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত এ সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান এবং ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরও বক্তব্য রাখেন। গভর্নর আতিয়ার রহমান বলেন, নিকট ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্যে বর্তমান সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। সকলের জন্যে অর্থ ব্যবস্থাপনাকে গুরুত্ব দেয়া হচ্ছে। বাংলাদেশের গরিব কৃষকের কাছে ব্যাংকের কল্যাণকর প্রকল্পগুলোর সুফল দ্রুত পৌঁছাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গভর্নর বলেন, এসব কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা সকলে আশা করছি যে খুব শীঘ্র বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধির হার ৮% এ উঠবে। তিনি বলেন, বাংলাদেশের প্রান্তিক কৃষকেরাও যাতে ব্যাংক একাউন্ট খুলতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ৯০ লাখ কৃষক একাউন্ট খুলতে সক্ষম হয়েছেন। মাত্র ১০ টাকা হলেই একাইন্ট খোলা যাচ্ছে। এভাবে কৃষকের ঋণের অর্থ সরাসরি তার একাউন্টে জমা হলে মধ্যস্বত্ত্বভোগীর খপ্পড়ে পড়তে হবে না বাংলাদেশের মেরুদন্ড কৃষক সমাজকে। এ আলোচনার সঞ্চালন করেন জন হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক ড. ওয়াল্টার। উল্লেখ্য যে, বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগদানের জন্য বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV