Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি সাড়ে ১১ শতাংশ হ্রাস : চীনের সঙ্গে ৭ শতাংশের বেশি হ্রাস

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: February 9, 2019 | 1:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি সাড়ে ১১ শতাংশ কমেছে। এর ৭ শতাংশের বেশি হ্রাস পেয়েছে চীনের সঙ্গে। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা খাতে বাণিজ্য ঘাটতি ছিল ৪৯.৩ বিলিয়ন ডলার যা এর আগের মাস অক্টোবরে ছিল ৫৫.৭ বিলিয়ন ডলার। গত নভেম্বরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ২.৮ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে দাঁড়ায় ৩৫.৪ বিলিয়ন ডলারে। একই সময়ে রফতানি শূন্য দশমিক ১ বিলিয়ন কমে ৭.৪ ও আমদানি ২.৯ বিলিয়ন কমে দাঁড়ায় ৪২.৮ বিলিয়ন ডলারে। স্পুটনিক

এর আগে সর্বশেষ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হয়েছিল গত মার্চে। তবে চীনের সঙ্গে বছরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে ৩৮২ বিলিয়ন ডলার। যা আগের বছরের ১১ মাসের তুলনায় ৩৭ বিলিয়ন ডলার বেশি। চীনের পণ্য আমদানির ওপর ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ২৫ ভাগ শুল্ক বৃদ্ধি করেছে যার আর্থিক পরিমান ৫০ বিলিয়ন ডলার। এরপর চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। ফলে দুটি দেশ বাণিজ্য যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েছে এবং আগামী মার্চের মধ্যে এধরনের সংকট নিরসনে উভয় দেশের বাণিজ্য বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ প্রেসিডেন্ট ট্রাম্প তার স্টেট ইউনিয়ন ভাষণে বলেছেন চীনের সঙ্গে যে কোনো বাণিজ্য চুক্তি সম্পূর্ণ বাস্তব কাঠামোগত পরিবর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV