যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে বিতর্কিত স্ক্যানার সরানোর সিদ্ধান্ত
ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে অবশেষে বিতর্কিত এক্স-রে স্ক্যানার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) বলেছে, আগামী জুনের মধ্যে যে সব বিমানবন্দরে এ ধরনের ্এক্স-রে স্ক্যানার বসানো হয়েছে সেখান থেকে এগুলো সরিয়ে ফেলা হবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, যে কোম্পানি এসব স্ক্যানার তৈরি করেছে তারা যে প্রাইভেসির ব্যাপারে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা সুরাহা করতে পারছে না। তবে যেসব বিমানবন্দরে শরীরের পূর্ণাঙ্গ চিত্র না প্রদর্শন করে কেবল আকৃতি ফুটিয়ে তুলতে সক্ষম বডি স্ক্যানার বসানো হয়েছে সেগুলো বহাল থাকবে। ২০০৯ সালে ক্রিসমাসের ছুটির সময় ডেট্রয়েট গামী বিমানে বিস্ফোরকসহ এক যাত্রী উঠে যাওয়ার ঘটনার পর মার্কিন সরকার দ্রুততার সঙ্গে বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বডি স্ক্যানার বসানোর উদ্যোগ গ্রহণ করে। প্রথমে দুই ধরনের স্ক্যানারেই ভ্রমণকারীদের নগ্ন শরীর দেখা যেত। নিরাপত্তা কর্মকবর্তারা যাতে ভ্রমণকারীর শরীরে লুকিয়ে থাকা বন্দুকের মতো ধাতব বস্তু এবং প্লাস্টিক বিস্ফোরকের মতো অধাতব বস্তু দেখতে পারেন সেটা নিশ্চিত করতেই এ ব্যবস্থা করা হয়েছিল। এসব স্ক্যানারে ভ্রমণকারীদের পূর্ণাঙ্গ নগ্ন শরীরই দেখা যেতো। টিএসএ এর পক্ষে অবশ্য যুক্তি দেখিয়ে বলে আসছিল যে কোন ভ্রমণকারীর ছবিই সংরক্ষণ করে রাখা হয় না এবং ভ্রমণকারীদের সঙ্গে কোন ধরনের যোগাযোগ হয় না এমন নিরাপত্তা কর্মীরাই কেবল এ ধরনের দায়িত্বে নিয়োজিত থাকেন। কিন্তু তা সত্ত্বেও এ ধরনের স্ক্যানারের কারণে প্রাইভেসি নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিপ্রেক্ষিতে কংগ্রেস নির্দেশ দিয়েছিল যে, হয় এসব স্ক্যানারে কেবল অস্পষ্ট ছবি দেখার ব্যবস্থা থাকতে হবে নতুবা আগামী জুনের মধ্যে এসব স্ক্যনার বিমানবন্দর থেকে সরিয়ে নিতে হবে। এক্স-রে স্ক্যানার নির্মার্তা র্যাপিস্ক্যান বৃহস্পতিবার স্বীকার করেছে যে, তারা জুনের সময়সীমার মধ্যে কংগ্রেসের নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। এ পরিপ্রেক্ষিতে টিএসএ শুক্রবার বলেছে যে, র্যাপিস্ক্যানের সঙ্গে তাদের চুক্তি বাতিল করা হয়েছে। সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে যে, বাকি স্ক্যানারগুলো বিভিন্ন বিমানবন্দরে দু্রত ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা পালন করবে। এল-থ্রি কমিউনিকেশন্স নির্মিত এসব স্ক্যানার একটি ইমেজ তৈরি করার জন্য মিলিমিটার তরঙ্গ ব্যবহার করে থাকে। কোম্পানিটি এখন এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যে, এতে কোন ভ্রমণকারীরই নগ্ন ছবি আসবে না। র্যাপিস্ক্যানের নিয়ন্ত্রক কোম্পানি ওএসআই সিস্টেম ইনকো. বলেছে তারা এসব স্ক্যনারগুলো অন্য সরকারি সংস্থায় সরিরেয় নেয়ার জন্য টিএসএকে সহযোগিতা করবে। কারাগার এবং সামরিক ঘাঁটিতেও প্রাইভেসি নিয়ে কোন মাথা ব্যথা নেই। তাই এ ধরনের স্থাপনাতের স্ক্যানার ব্যবহার করা হয়ে থাকে। ওএসআই বলেছে, টিএসএর সঙ্গে তাদের স্ক্যানার চুক্তি থাকবে। তবে এজন্য তারা ২৭ লাখ ডলার এককালীন চার্জ নেবেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests