Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে আসা যাত্রীদের ৮০%ই বাংলাদেশি বংশোদ্ভুত

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: March 31, 2020 | 1:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, ঢাকাঃ করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে আসা যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিকের ৮০%ই বাংলাদেশি বংশোদ্ভুত। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত ওই আমেরিকানরা গত কিছু দিন ধরে এ দেশে আটকে পড়েছিলেন। এছাড়া বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে যাওয়া আমেরিকানদের মধ্যে বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা রোগীও আছেন। আর যুক্তরাষ্ট্র দূতাবাসের পরিবারের কয়েকজন কর্মী নিজেদের দেশে থাকা স্বজনদের সেবা শুশ্রুষার জন্য ফিরে আসেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে আসা আমেরিকানদের বিদায় জানাতে গিয়েছিলেন। কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটযোগে ওই আমেরিকানরা ঢাকা ছাড়েন। নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি দল বাংলাদেশ ছেড়ে আসে।

তবে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র গত রবিবার সাংবাদিকদের জানিয়েছেন, করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেবল বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী আমেরিকানদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৪ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই যুক্তরাষ্ট্রের ২৩০ জন এবং ২৫ মার্চ ড্রুক এয়ারের দু’টি ফ্লাইটে ভুটানের ১২৪ নাগরিক বাংলাদেশ ছেড়ে গেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV