Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের মিচ হান্টারের নতুন জীবন,এতদিন মায়ের পেছনে দাঁড়িয়ে লুকিয়ে বাচ্চাকে দেখতেন তিনি

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: November 28, 2011 | 1:04 AM

মুখমণ্ডল প্রতিস্থাপনের পর পরিবারের সঙ্গে হান্টার (বাঁয়ে) এবং দুর্ঘটনার আগে হান্টার

মুখমণ্ডল প্রতিস্থাপনের পর পরিবারের সঙ্গে হান্টার (বাঁয়ে) এবং দুর্ঘটনার আগে হান্টার  I

 

সড়ক দুর্ঘটনায় পুরো মুখমণ্ডল পুড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মিচ হান্টারের। বেঁচে থাকার সব প্রেরণা হারিয়ে ফেলেছিলেন প্রায়। কিন্তু বিরল ও জটিল এক অস্ত্রোপচারের সুবাদে এখন নতুন জীবনের আহ্বান শুনতে পাচ্ছেন তিনি।শল্যচিকিৎসকেরা হান্টারের মুখমণ্ডল সফলভাবে প্রতিস্থাপন করেছেন। সারা বিশ্বে এ পর্যন্ত মাত্র কয়েকজনের এ রকম অস্ত্রোপচার হয়েছে। হান্টারের বয়স তখন ২০। এক দিন তাঁর গাড়িটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ১০ হাজার ভোল্ট বিদ্যুতের ধারণক্ষমতার তার ছিল ওই খুঁটিতে। সঙ্গে থাকা একজনকে বাঁচাতে গিয়ে তারের সংস্পর্শে আসেন হান্টার। একটি পা পুড়ে অঙ্গার হয়ে যায়। পুড়ে যায় পুরো মুখমণ্ডলও। এরপর প্রায় ১০ বছর সময়ে চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও হান্টারের চেহারা খুব একটা স্বাভাবিক করতে পারেননি। একসময় হান্টারের ছেলে ক্লেটনের জন্ম হয়। তখন তিনি চূড়ান্তভাবে মুখমণ্ডল প্রতিস্থাপন করানোর সিদ্ধান্ত নেন যাতে ছেলে তাঁকে দেখে ভয় না পায়। এতদিন মায়ের পেছনে দাঁড়িয়ে লুকিয়ে বাচ্চাকে দেখতেন হান্টার যা ছিল খুবই বেদনাদায়ক।
মার্কিন সামরিক বাহিনী ও বোস্টনের ব্রিগহ্যাম অ্যান্ড উইমেনস হাসপাতালের সহায়তায় হান্টারের মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয়। আফগান যুদ্ধে অনেক মার্কিন সেনা এমনভাবে আহত হয়। তাই মুখমণ্ডল প্রতিস্থাপনে গবেষণাধর্মী এ উদ্যোগে এগিয়ে এসেছে মার্কিন বাহিনী।
হান্টারের মুখমণ্ডল প্রতিস্থাপনের ১৪ ঘণ্টার অস্ত্রোপচারটি হয়েছে চিকিৎসক বোহডান পোমাহ্যাকের নেতৃত্বে। প্রথমে হান্টারের ক্ষতিগ্রস্ত মুখের ত্বক ও মাংসপেশি পুরোটা তুলে ফেলা হয়। তারপর নাক, ঠোঁটসহ নতুন মুখটি বসিয়ে তার সঙ্গে শরীরের কয়েকটি ধমনি ও স্নায়ু যুক্ত করা হয়। সর্বশেষে সেলাই করে জুড়ে দেওয়া হয় মুখ।
চিকিৎসক পোমাহ্যাক বলেন, ১৮ মাসের মধ্যে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন হান্টার। তাঁর অস্ত্রোপচার এতই সফল হয়েছে যে ছেলে ক্লেটনের সঙ্গে চেহারার মিলও পেয়েছেন বিবিসির সাংবাদিক। বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV