Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি প্রেসিডেন্ট ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: February 16, 2019 | 1:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি সেখানে সীমান্ত দেয়াল নির্মাণে প্রতিশ্রুত ৫শ কোটি ৭০ লাখ ডলার অর্থ ছাড় না পেয়ে এ পদক্ষেপ নিলেন। কার্যত বিরোধী দল ডেমোক্রেটদের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেলো তার এ সিদ্ধান্তের মাধ্যমে। আল-জাজিরা, সিএনএন, এনডিটিভি

ট্রাম্প ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ডেমোক্রেটদের বাধায় তা এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই জরুরি অবস্থা জারি করে দেয়াল নির্মাণ করবেন বলে বেশ কিছুদিন যাবৎ হুমকি দিয়ে আসছিলেন তিনি।

অবশেষে ট্রাম্প তার প্রতিশ্রুতি পুরনে এক নির্বাহী আদেশে গত শুক্রবার মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন। যদিও তার এ পদক্ষেপের বিরুদ্ধে আইনী লড়াইয়ে যাওয়া ঘোষণা দিয়ে রেখেছেন ডেমোক্রেট আইনপ্রণেতারা।

ট্রাম্পের জরুরি অবস্থা জারির পরই তার সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। ট্রাম্প তার ঘোষণার মাধ্যমে মার্কিন সংবিধান লংঘন করেছেন তাই এ বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে হাউজ জুডিশিয়ারি কমিটি জানিয়েছে।

ট্রাম্পকে হাউজের শুনানিতে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ইতোমধ্যেই তাকে চিঠিও পাঠানো হয়েছে। জরুরি অবস্থা জারির বৈধতা সংশ্লিষ্ট আইনি নথিও চাওয়া হয়েছে মার্কিন হাউজের পক্ষ থেকে। এর জন্য আগামী শুক্রবার পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হয়েছে।

এদিকে, ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক কর্তৃপক্ষ ট্রাম্পের জরুরি অবস্থা জারিকে আইনের অপব্যবহার আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। যদিও শুক্রবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে জরুরি অবস্থা জারি করার পর বিষয়টি দীর্ঘ মেয়াদে আইনি জটিলতায় পড়তে পারে বলে ট্রাম্প নিজেই আশঙ্কা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ