Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: May 27, 2013 | 5:21 PM

 

আইএসপিআর : নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর সফর শেষে গত ২৬ মে দেশে প্রত্যাবর্তন করেন। নৌ-প্রধান গত ১২ মে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর সফরকালে তার পত্মী বেগম হাফিজা হাবিব এবং বাংলাদেশ নৌবাহিনীর ২ সদস্যের একটি প্রতিনিধি দল এসময় সফরসঙ্গী হিসেবে ছিলেন। সফরকালে তিনি গত ১৩ মে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন (ইমডেক্স) এশিয়া ২০১৩-এ অংশগ্রহণ করেন। সিঙ্গাপুরে অবস্থানকালে নৌ-প্রধান সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধানসহ উচ্চ পদস্থ বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে নৌ-প্রধান গত ১৬ মে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ফ্রিগেট ঔধৎারং হস্তান্তর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে সিঙ্গাপুর ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে গত ২৩ মে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের ঐরময ঊহফঁৎধহপব ঈঁঃঃবৎ ক্লাস ফ্রিগেট ঔধৎারং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়। নৌবাহিনী প্রধান যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের ঈড়সসধহফবৎ চধপরভরপ অৎবধ ভাইস এডমিরাল পল এফ জুকুনফট যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ঘাঁটি আলামেডায় হস্তান্তর ফরমান স্বাক্ষর করেন। এটি যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশ নৌবাহিনীকে প্রদত্ত প্রথম জাহাজ। ৩৭৮ ফুট দীর্ঘ জাহাজ ঔধৎারং গ্যাস টারবাইন দ্বারা পরিচালিত, যা বাংলাদেশ নৌবাহিনীতে এ ধরনের প্রথম প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের ঈঁঃঃবৎ ক্লাস জাহাজ-এর উচ্চগতি ও সুদীর্ঘ ঊহফঁৎধহপব-এর জন্য বিশ্বব্যাপী পরিচিত। যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশ নৌবাহিনীকে ঊীপবংং উবভবহপব অৎঃরপষব (ঊউঅ)-এর অধীনে এ ধরনের জাহাজ হস্তান্তর প্রথমবারের মত সম্পন্ন হয়েছে। উক্ত জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, মনোনীত অধিনায়ক ক্যাপ্টেন নাজমুল করিম কিসলু, (সি), পিএসসি এবং জাহাজের বাংলাদেশী অফিসার ও নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রুদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সমাপনান্তে জাহাজটি আগামী অক্টোবর ২০১৩ সালে বাংলাদেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবে এবং প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এ বছরের নভেম্বর মাসে বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা যায়।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ