যুক্তরাষ্ট্রের ‘রাইজিং এনভায়রনমেন্টাল লিডার অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি-আমেরিকান শেখ রহমান
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের ‘রাইজিং এনভায়রনমেন্টাল লিডার অ্যাওয়ার্ড’ পেলেন জর্জিয়া স্টেট সিনেটর বাংলাদেশি-আমেরিকান শেখ রহমান। মার্কিন ন্যাশনাল ককাস অব এনভায়রনমেন্টাল লেজিসলেটরস (এনসিইএল) এই পুরস্কার প্রদান করে।
এছাড়াও নেভাডা স্টেট অ্যাসেম্বলি সদস্য হাওয়ার্ড ওয়াটস, মিনেসোটা স্টেট প্রতিনিধি কাওলি হার ও মেরিল্যান্ড স্টেট প্রতিনিধি সারা লাভকে এই অ্যাওয়ার্ড প্রদান করেছে সংস্থাটি।
পুরস্কারের বিষয়টি এনসিইএল-এর অষ্টম বার্ষিক জাতীয় ফোরামে উপস্থাপন করা হয়, যা অনলাইনে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যমে গত ২৯-৩০ জুলাই অনুষ্ঠিত হয়। ফোরামে যুক্তরাষ্ট্রের ৩৯টি স্টেট এর ১৯০ জনেরও বেশি অংশগ্রহণকারী ছিলেন। যুক্তরাষ্ট্রের স্টেট প্রতিনিধির সিনেটরদের মধ্যে যারা কর্মজীবনে পরিবেশগত বিষয়ে বলিষ্ঠ ভূমিক রাখেন তাদের এসব পুরস্কার দেওয়া হয়।
জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান পুরস্কার পাওয়ার পর বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ককাস অব এনভায়রনমেন্টাল লেজিসলেটরস (এনসিইএল) এর কাছ থেকে ‘রাইজিং এনভায়রনমেন্টাল লিডার অ্যাওয়ার্ড’ পেয়ে আমি গর্বিত ও সম্মানিত। আমি এজন্য এনসিইএল’র সঙ্গে জড়িত সকল সদস্যকে ধন্যবাদ জানাই। ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর জর্জিয়া দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাব। তিনি বলেন, পরিশ্রম ও অধ্যবসায় নিয়ে কাজ করলে সাফল্য আসবেই। সময় পেলেই জন্মভূমির টানে দেশে যান কিশোরগঞ্জের বাজিতপুরের সন্তান শেখ রহমান।
উল্লেখ্য, ২০১৮ সালের ২২ মে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে স্টেট সিনেটর নির্বাচিত হন বাংলাদেশি বাংলাদেশি-আমেরিকান শেখ রহমান। জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে প্রথম মুসলিম সিনেটর শেখ রহমান। সর্বশেষ তিনি ২০২০ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সিনেটর নির্বাচিত হন। মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তা বাবার সন্তান শেখ মুজাহেদুর রহমান বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা সম্পন্নের পর যুক্তরাষ্ট্রে অভিবাসী হন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের