যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মর্মান্তিক সড়ক ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এতে আহত একজনের অবস্থা গুরুতর। শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নর্থ লাস ভেগাস পুলিশ বলছে, সিগন্যাল অমান্য করে একটি গাড়ি বেশি গতিতে গিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে সব মিলিয়ে ছয়টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মধ্যে চালক ও যাত্রীরা রয়েছেন। তারা কিশোর থেকে মধ্যবয়সি। দুর্ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুজনকে হাসপাতালে নেয়া হয়। তাদের একজন মারা গেছেন। আরেকজনের অবস্থা গুরুতর।
চালকসহ বাকি আটজনের পরিচয় শনাক্তের পর মরদেহ হস্তান্তর করা হবে। নর্থ লাস ভেগাসের মুখপাত্র আলেক্সান্ডার কুয়েভাস বলেন, এরকম ভয়াবহ দুর্ঘটনা আমরা আগে দেখিনি। বিকেল তিনটার দিকে গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ হয়।
নর্থ লাস ভেগাসের কাউন্সিলওমেন পামেলা গোয়েনেস-ব্রাউন বলেন, নিহতদের পরিবারের সঙ্গে আমরা প্রার্থনা করছি। অসাবধানতার কারণে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। গাড়ির গতিসীমার দিকে নজর দেয়া উচিত।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের