Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের শিকাগোতে জিয়াউর রহমান ওয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: September 10, 2014 | 10:06 PM

নাশরাত আর্শিয়ানা চৌধুরী: মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো সিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ের পর এবার জিয়াউর রহমান ওয়ে হচ্ছে। ১৯৯৭ সালের ১০ অক্টোবর শিকাগোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শেখ মুজিব ওয়ে হয়েছিলো। এবার ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে জিয়াউর রহমান ওয়ে হতে যাচ্ছে। শিকাগো সিটির ৬৮০০ নর্থ এবং ৬৬০০ নর্থের উপরে ক্লাক এভিনিউতেই জিয়াউর রহমান ওয়ে।
১৪ সেপ্টেম্বর রোববার শিকাগো সময় বিকেল তিনটায় শিকাগো সিটি হলের উদ্যোগেই এই নামফলক উšে§াচন করা হবে। ইলিনয়ের সেক্রেটারি অব স্টেট জেসি হোয়াইটের কাউন্সিল মেম্বার বাংলাদেশি শাহ মোজাম্মেল নান্টু এনাকে জানিয়েছেন, জিয়াউর রহমান ওয়ের বিলটি শিকাগো সিটি হলে পাশ হয় গত ২৮ মে ২০১৪ সালে। বিলে স্বাক্ষর করেন জোসেফ এ মোরে। সিটি কাউন্সিলের ৫০ জন কাউন্সিল মেম্বারের মধ্যে ৪৮ জনই এই বিলের প্রতি সমর্থন জানান এবং বিলটি পাশ হয়। দুই জন কাউন্সিলম্যান ঐ দিন অনুপস্থিত ছিলেন।
মেজামে¥ল জানান, ১৪ সেপ্টেম্বর বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে শিকাগো সিটির গভর্নর প্যাট কুইস, কংগ্রেসম্যান জন সেকেক্সি, ইলিনয়ের সেক্রেটারি অব স্টেট জেসি হোয়াইট, শিকাগো সিটির কাউন্সিল মেম্বার ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিনিধি বিএনপির প্রবাস বিষয়ক কমিটির সদস্য মহাসচিব মুশফিক ফজল আনসারী এবং লন্ডন থেকে তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির আসছেন। আরো আসতে পারেন বর্তমানে লন্ডনে সফররত বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী। শাহ মোজাম্মেল আরো জানান, ফলক উšে§াচন অনুষ্ঠানে শিকাগো বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। শাহ মোজাম্মেল জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমি এই কাজটি করে যাচ্ছি। বলা চলে এটা আমার ১৮ বছরের প্রচেষ্টার ফসল। এর আগেও অনেকে চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। যখনই এই বিলটি শিকাগো সিটি হলে উপত্থাপন করা হয় তখন আওয়ামী লীগ এর বিরোধিতা করে। এবার তারা সফল হতে পারেনি। আমি নিজেই এই চিঠিটি ড্রাফট করেছিলাম। আগে যারা চেষ্টা করেছিলেন তাদের মধ্যে ছিলেন শাহ মোসাদ্দেক মিন্টু, সদর উদ্দিন নূরানী, জসীম উদ্দিনসহ আরো কয়েকজন। প্রথম উদ্যোগটি নিয়েছিলেন শাহ মোসাদ্দেক মিন্টু।
এদিকে শিকাগোতে জিয়াউর রহমান ওয়ে হচ্ছে এই খবরে যুক্তরাষ্ট্র বিএনপিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ঐ দিন একই স্থানে সমাবেশ করার চিন্তা ভাবনা রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। সরকারের পক্ষ থেকেও লবিং করা হচ্ছে এবং বিভিন্ন নেতাকে ফোন করা হচ্ছে। সরকারের শীর্ষ মন্ত্রীদের কয়েকজন ইতিমধ্যেই শিকাগো আওয়ামী লীগের নেতাদের ফোন করেছেন এবং যে করেই হোক এটি বন্ধ করার জন্য। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে এক প্রশ্নের শাহ মোজাম্মেল জানান, শিকাগো সিটির পক্ষ থেকে এই অনুষ্ঠান করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারাই ব্যবস্থা গ্রহণ করবে। শিকাগো বিএনপির নেতারা জানান, আমরা দলমত নির্বিশেষে এই অনুষ্ঠানে যোগদান করবো এবং অনুষ্ঠান সফল করবো। এই অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুু, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদসহ আরো কয়েকজন নেতা শিকাগো যাচ্ছেন।
এর আগে শিকাগোতে গান্ধী ওয়ে, জিন্নাহ ওয়ে, মুজিব ওয়ে ছিলো। এবার জিয়াউর রহমান ওয়ে হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ