যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে চায় খালেদা জিয়া
বাংলা প্রেস: যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়া হোটেল উলডর্ফ অ্যাস্টোরিয়ায় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট বেস্নইকের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বিএনপি চেয়ারপারসন তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা ছাড়াই সরাসরি এ সম্পর্ক গড়ে তোলার ওপরও জোর দেন। এ সময় বেস্নইক বাংলাদেশে টেকসই গণতন্ত্র ও বিকাশমান সুশাসনের ওপর জোর দেন।এ ছাড়া বৈঠকে খালেদা জিয়া বিরোধী দলের বিরুদ্ধে বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ, বিচারব্যবস্থার ভূমিকাকে ক্ষুণ্ন করা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেন। খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল টেলিফোনে সাংবাদিকদের এ তথ্য জানান। একইদিন খালেদা জিয়া মার্কিন প্রতিরক্ষা উপদেষ্টা লি এইচ হ্যামিলটনের সঙ্গেও সাক্ষাৎ করেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030