Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা :অস্থিতিশীলতা বাংলাদেশের জন্য বিপদ বয়ে আনবে

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: May 2, 2014 | 7:47 AM

বাংলাদেশে চলমান অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে তা বিপদ বয়ে আনবে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপকমিটিতে দক্ষিণ এশিয়াবিষয়ক এক শুনানিতে এ সতর্কবার্তা দেয়া হয়। বুধবার অনুষ্ঠিত শুনানিতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়াল বলেন, দ্বিপক্ষীয় তীব্র বিরোধ নিরসনে বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, দুর্গম পথ অতিক্রম করে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে যেসব সাফল্য অর্জন করেছে, সেসব অর্জন অচিরেই ভঙ্গুর ও অস্থায়ী হয়ে পড়বে যদি রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা না আসে। তার সেই স্থিতিশীলতার জন্য রাজনৈতিক ক্ষেত্রে বড় ধরনের অন্তর্ভুক্তির প্রয়োজন। রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনস-এ অগ্নিকান্ডের ঘটনা উল্লেখ করে বিশওয়াল বলেন, বাংলাদেশ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তবে আরও অনেক কাজ বাকি। 
শুনানিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এশিয়াবিষয়ক উপকমিটির প্রধান স্টিভ শ্যাবোট বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটের যদি সমাধান না হয়, তবে উদারপন্থী মুসলিম দেশ হিসেবে পরিচিত এবং যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে বাংলাদেশ একদম পাল্টে যেতে পারে।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ