যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন নভেম্বরে
ইউএস এনিউজ ডেস্ক: নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনটি সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে। হাইকোর্টের একটি বিতর্কিত রায়ের ফলে নির্বাচনে দলগুলোর পেছনে দাতাদের অর্থ ঢালার পথ পরিষ্কার হয়ে যাওয়াতে এমন ধারণা করা হচ্ছে। এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের বেসরকারি সেন্টার ফর রেসপনসিভ পলিটিকস-এর হিসাব মতে, এবারের নির্বাচনে এখন পর্যন্ত জানা মতে ব্যয় হবে ৩৪ লাখ ডলার।
২০০৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় হয়েছিল ২৯ লাখ। ১৯৯৮ সালের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় হয়েছিল ১৯ লাখ ডলার। সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভ প্রার্থী ও রাজনৈতিক দল এবং দল ও প্রার্থীর সঙ্গে স্বার্থ-সংশ্লিষ্ট গ্রুপগুলোই নির্বাচনে অর্থ ব্যয় করে। নির্বাচনী প্রচারণায় অর্থ দেয়ার ওপর থেকে বিধি-নিষেধ সুপ্রিম কোর্টের আদেশে উঠে যাবার পর এ প্রবণতার ব্যাপকতা দেখা যাচ্ছে। একজন দাতা কিভাবে অর্থ দেবেন তা যুক্তরাষ্ট্রের আইনে নির্দিষ্ট করে দেয়া হয়েছিল। সে অনুযায়ী একজন দাতা কোন প্রার্থীকে প্রচারণার জন্য দিতে পারবেন ২৪০০ ডলার, জাতীয় কোন পার্টিকে ৩০,৪০০ ডলার এবং পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে ৫০০০ ডলার দিতে পারবেন। সুপ্রিম কোর্ট এ নিয়ম তুলে দেয়ায় অর্থ বরাদ্দে এখন বাধা-ধরা কোন নিয়ম নেই। ফলে, নভেম্বরের নির্বাচনটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হবে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature