যুক্তরাষ্ট্রের সাউথ জার্সিতে প্রবাসী হিন্দুদের প্রতিবাদ সমাবেশ, বাংলাদেশের পশু সম্পদ মন্ত্রীর অপসারন দাবী
সাউথ জার্সি থেকে সুব্রত চৌধুরি : বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, মন্দির ও প্রতিমা ভাংচুর এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁঁওতাল পল্লীতে হামলা, খুন ও লুটপাটের প্রতিবাদে এবং নির্যাতিত হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে প্রবাসী বাংলাদেশী হিন্দুরা প্রতিবাদ সমাবেশ করেছেন। গত পনেরই নভেম্বর মঙ্গলবার বিকেলে জাগরণী কালচারাল সোসাইটি ইনক এর উদ্যোগে সাউথ জারসির পোমনায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উত্তম চৌধুরি, কনক রাউথ, পিনটু রায়, লিটন ধর, অমূল্য চৌধুরি, পিযূষ চক্রবর্তী, সম্পা চক্রবর্তী, রুনু দাশগুপ্ত, বাবু চৌধুরি, রাম সরকার, শীলা পাল, জয়া রায়, সেনটু সরকার, গৌতম নাগ, সুব্রত চৌধুরি প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত আছে উল্লেখ করে পশু সম্পদ মন্ত্রীর অপসারনের দাবী জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,হিন্দুদের সম্পত্তি আত্মসাৎ ও তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করার সুদূরপ্রসারী হীন পরিকল্পনার অংশ হিসাবে ধারাবাহিকভাবে কুচক্রী মহল হিন্দুদের উপর হামলা ও নির্যাতন চালাচ্ছে।এই কুচক্রীমহলকে এখনই সনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য বক্তারা জোর দাবী জানান। বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরও আইন শৃংখলা বাহিনীর পাহারার মধ্যেও নাসিরনগরের হিন্দু বাড়িতে অগ্নিসংযোগেের ঘটনা ঘটে,এতেই বোঝা যায় সর্ষের মধ্যেই ভূত রয়েছে। দ্রুত এই ভূত তাড়ানোর ব্যবস্থা সরকারকেই করতে হবে,নয়তো পরিস্থিতি আরো খারাপের দিকে গড়াতে পারে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গোবিন্দগঞ্জের ঘটনায় ক্ষমতাসীন দলের নেতা- কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় সমাবেশে তীব্র ক্ষোভ প্র্রকাশ করা হয় এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিদানের দাবী জানানো হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বাংলাদেশে পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক হামলা বন্ধের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। তীব্র শীত উপেক্ষা করে শিশু-কিশোর, মহিলারা ও এই প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes