যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মসজিদে অগ্নিসংযোগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। স্যান ডিয়াগো শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ইসলামিক সেন্টার অব এসকনডিডোতে গত রবিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মসজিদটির ভেতরে ৭ জন অবস্থান করলেও তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
ক্যালিফোর্নিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার ১৫ মিনিটের মাথায় পুলিশ ওই মসজিদটিতে পৌঁছে। কিন্তু তার আগেই মুসল্লিরা অগ্নিনির্বাপক সামগ্রী ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ইসলামিক সেন্টার অব এসকনডিডোর বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানাতে পারেনি ক্যালিফোর্নিয়া পুলিশ। তবে ঘটনাস্থল থেকে একটি রহস্যময় চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনা উল্লেখ করে মুসলমানদের শাসানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, মুসলমানবিদ্বেষ থেকে কেউ এই অপরাধ করেছে। চিরকুট প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা ক্রিস লিক স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএনএসডিকে বলেন, মসজিদের পার্কিং লটের কাছ থেকে সেটি পাওয়া যায়। এতে সম্প্রতি শ্বেতাঙ্গ এক তরুণ কর্তৃক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলায় ৫০ জনের নিহতের বিষয়টি উল্লেখ রয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, তদন্তের স্বার্থে সন্দেহভাজন অগ্নিসংযোগকারীর ব্যাপারে এবং চিরকুটে লেখা আরও কিছু তথ্য এখনই গণমাধ্যমে প্রকাশ করতে চাইছি না। তবে ঘটনাটিকে হেট ক্রাইম হিসেবে চিহ্নিত করে এরই মধ্যে রাজ্য পুলিশ তদন্তে নেমেছে।
মসজিদের সদস্য ইউসুফ মিলার বলেন, তারা রাতে মসজিদেই ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে তারা কিছুর শব্দ শুনতে পান, পাশাপাশি হালকা গন্ধ আসতে থাকে। এ সময় বাইরে বেরিয়ে তারা আগুন জ্বলতে দেখেন। এ সময় একটি চিঠি পাওয়া যায়, যেখানে ক্রাইস্টচার্চের হামলার ঘটনা উল্লেখ ছিল। এ কারণে আমরা প্রত্যেকেই আতঙ্কিত। কিন্তু তার পরও এখানে আমরা নামাজ পড়া বন্ধ করব না। চার বছর আগে এসকনডিডোর এই মসজিদটি নির্মাণ করা হয়। ১ লাখ ৪৩ হাজার মানুষের বসবাস এই শহরে। মুসল্লিদের অনেকেই নামাজের জন্য আসেন
এই মসজিদটিতে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’