যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফারের জীবনাবসান
বাংলা প্রেস, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে প্রবীন এক রাজনীতিবিদের জীবনাবসান ঘটল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার (৮৫) মারা গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি ও মূত্রাশয়ের ক্যান্সারে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার তার মৃত্যু ঘটে। ক্রিস্টোফারের পরিবারের পক্ষ থেকে গত এ কথা জানানো হয়েছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ক্রিস্টোফার। পেশায় আইনজীবী ক্রিস্টোফার ১৯৯৩ সালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে টানা চার বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় বিরোধ, যুদ্ধ মীমাংসাসহ ন্যাটো বাহিনীর মিত্রশক্তি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ১৯৯৩ সালে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপনে অসলো চুক্তি, ১৯৯৫ সালে ডেটন চুক্তির মধ্য দিয়ে সাবেক যুগোস্লাভিয়ায় বসনিয়া-হারজেগোভিনার যুদ্ধের পরিসমাপ্তি, দক্ষিণ লেবাননে ইসরায়েল ও ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে অস্ত্রবিরতি চুক্তি এবং ১৯৯৪ সালে জর্দান ও ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তি। ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি আমেরিকানদের মুক্ত করা ও হাইতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর কূটনৈতিক ভূমিকা ব্যাপক প্রশংসা পায়।যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলে উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন ক্রিস্টোফার। তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক পর্যায়ের সর্বোচ্চ পদক ‘মেডেল অব ফ্রিডম’ পেয়েছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030