Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সোনালী এক্সচেঞ্জে প্রবাসীদের আগ্রহ বাড়ছে : ৬ মাসে ৪৭ মিলিয়ন ডলার প্রেরণ বাংলাদেশে

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: June 29, 2019 | 3:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি নিউইয়র্কস্থ সোনালী এক্সচেঞ্জ প্রবাসীদের অর্থ প্রেরণেও শীর্ষে উঠেছে। এদিকে নানা সুযোগ-সুবিধা প্রদানের টোপ দিয়েও বেসরকারী রেমিটেন্স কোম্পানীগুলো প্রবাসীদের তেমন একটা আকৃষ্ট করতে সক্ষম হচ্ছে না। অন্যদিকে কোন কোন কোম্পানীর অসৎ আচরণে ক্ষোভের মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে, যার ভিকটিম হচ্ছে সততা ও নিষ্ঠার সাথে কর্মরত রেমিটেন্স কোম্পানীগুলো।  

সোনালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ‘সোনালী এক্সচেঞ্জ ইনক’ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৪ জুন পর্যন্ত গত ৬ মাসে সোনালী এক্সচেঞ্জের ১০টি শাখা থেকে ৬৫ হাজার ২৭১ জন প্রবাসী বাংলাদেশে পাঠিয়েছেন প্রায় ৪৭ মিলিয়ন ডলার। গত বছর এই একই সময়ে ৬২ হাজার ৯৭৪ জনে পাঠিয়েছিলেন ৪৫.৬২ মিলিয়ন ডলার। অর্থাৎ প্রেরণকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রেরিত অর্থের পরিমাণও এবার বেড়েছে। এটি সম্ভব হয় সোনালী এক্সচেঞ্জ প্রশাসনের জনসংযোগে অধিকতর মনোযোগী হবার কারণে। হুন্ডির মাধ্যমে কষ্টার্জিত অর্থ স্বজনের কাছে পাঠানোর মধ্যে সাময়িক কিছু ফায়দা থাকলেও দীর্ঘ বিচারে তার সুফল আসেনা। পাশাপাশি নিজের মধ্যে সব সময় একটা অপরাধবোধ কাজ করে বলে সাধারণ প্রবাসীদের বোঝাতে সক্ষম হয়েছেন সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তারা। শুধু তাই নয়, দ্রুততম সময়ে গন্তব্যে অর্থ প্রেরণেও শতভাগ কৃতিত্ব সোনালী এক্সচেঞ্জ সাম্প্রতিক সময়ে অর্জন করেছে বলে সুধীজন মনে করছেন। আর তারই সুফল আসছে রেমিটেন্সে। 

২০১৭ সালের জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত ৫৭ হাজার ৪৭ প্রবাসী পাঠিয়েছিলেন ৩৯ মিলিয়ন ডলারের মত। সে সময়ে সিইও ছিলেন মো. আতাউর রহমান। গত বছর জানুয়ারি থেকে সিইও’র বদলির পর সে দায়িত্ব পালন করছেন জ্যাকসন হাইটস শাখার ম্যানেজার মো. জহুরুল ইসলাম। 

অনুসন্ধানকালে জানা গেছে, নিউইয়র্ক অঞ্চলের কয়েকটি রেমিটেন্স কোম্পানী থেকে একবার কেউ স্বজনের কাছে টাকা পাঠালে পরবর্তীতে তার নাম-ঠিকানা ব্যবহার করে বিপুল অর্থ বাংলাদেশে পাঠানো হয়। অর্থাৎ প্রবাসীর অগোচরে এমন অনৈতিক কাজ করা হচ্ছে। এ নিয়ে দেন-দরবারও হয়েছে কয়েক দফা। কিন্তু সংশোধন না হওয়ায় প্রবাসীরা সোনালী এক্সচেঞ্জকেই নির্ভরযোগ্য মনে করছেন। কারণ, সামান্য কিছু টাকার জন্যে কেউই বিপদ ডেকে আনতে চান না বলেও সংশ্লিষ্ট প্রবাসীরা জানিয়েছেন। এমনি পরিস্থিতিতে অর্থ গন্তব্যে পৌঁছার পর বাংলাদেশ সরকার কর্তৃক বোনাস প্রদানের ঘোষণায় সোনালী এক্সচেঞ্জের প্রতি আকর্ষণ ক্রমান্বয়ে বাড়বে বলেই মনে করা হচ্ছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ