যুক্তরাষ্ট্রের ১৫ লাখ কোটি ডলার ঋণ
ইউএসএ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রায় ১৫ লাখ কোটি ডলার ঋণের বোঝা মাথায়। এর মধ্যে ভারতের অবদান ৪১০০ কোটি ডলার; যা টাকার অঙ্কে ১.৮৩ লাখ কোটি। সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত, মার্কিন অর্থনীতির টালমাটাল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারি ঋণপত্রের মাধ্যমে গচ্ছিত এই অর্থের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভারতীয় রিজার্ভ ব্যাংকও। বিশেষ করে আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা এসঅ্যান্ডপি আমেরিকার রেটিং কমিয়ে দেয়ায় ভারতের শীর্ষ ব্যাংক ব্যবস্থা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গতকাল এ খবর দিয়েছে অনলাইন আনন্দবাজার পত্রিকা। এতে আরও বলা হয় ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশের কাছে আমেরিকার ধারের থেকেও ভারতের দেয়া এই ঋণ যথেষ্ট বেশি। মার্কিন অর্থ দপ্তর রোববার জানিয়েছে, তার প্রথম ১৫টি ঋণদাতা রাষ্ট্রের মধ্যে ঠাঁই পেয়েছে ভারত। ১.১৫ লক্ষ কোটি ডলার ঋণ দিয়ে প্রথম স্থানে আছে চীন। আমেরিকার ওই বিপুল পরিমাণ ধারের মধ্যে বৈদেশিক ঋণ ৪.৫ লাখ কোটি ডলার। মার্কিন সরকার নিজস্ব ঋণপত্র বিক্রি করে তা সংগ্রহ করেছে। চতুর্দশ ঋণদাতা রাষ্ট্র হিসেবেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে রয়েছে ৪১০০ কোটি ডলারের ঋণপত্র। সংবাদ সংস্থা সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, আরও কিছু বাণিজ্যিক ব্যাংকের হাতেও থাকতে পারে এ ধরনের ঋণপত্র। এই পরিস্থিতিতে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর্স (এসঅ্যান্ডপি) আমেরিকার ঋণ পাওয়ার যোগ্যতা মান কমিয়ে দেয়ায় রিজার্ভ ব্যাংকও উদ্বিগ্ন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। মার্কিন কোষাগারে গচ্ছিত অর্থ ফেরত নিতে তাই ভারতের শীর্ষ ব্যাংকও শিগগিরই পদক্ষেপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসঅ্যান্ডপি এই মান ‘এএএ’ থেকে কমিয়ে করেছে ‘এএ+’; যা আমেরিকার ইতিহাসে আগে হয়নি। অথচ রিজার্ভ ব্যাংক সাধারণত সেসব সরকারি ঋণপত্রই বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে এবং ডলার অ্যাকাউন্টে রাখে, যেগুলোর মূল্যায়ন ট্রিপল এ।
ক্ষোভ জানাল ওবামা প্রশাসন
এসঅ্যান্ডপি’র বিরুদ্ধে কড়া ভাষায় ক্ষোভ জানালো মার্কিন প্রশাসন। তবে ওই মূল্যায়ন সংস্থাও নিজের সিদ্ধান্তের সমর্থনে পাল্টা দাবি জানিয়ে বলেছে, রেটিং-এ তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা নিরর্থক। যদিও ওবামার প্রাক্তন আর্থিক উপদেষ্টা ল্যারি সামার্স তাদের মূল্যায়ন পদ্ধতির ওপরই অনাস্থা জানিয়েছেন।মানবজমিন
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের