যুক্তরাষ্ট্রের ৩ কংগ্রেসম্যানকে বাংলাদেশ পরিস্থিতি দেখার আমন্ত্রণ তারেক পরিষদের পক্ষ থেকে
এনা : নিউইয়র্কে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির এক সমাবেশ থেকে ৯ জানুয়ারি রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) জানানো হয় যে, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে ৩ কংগ্রেসম্যানের একটি প্রতিনিধি দল প্রেরণের জোরদার লবিং চলছে। ইতিমধ্যেই কংগ্রেসম্যানদের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও উল্লেখ করা হয়। এরা হলেন হাউজে দক্ষিণ এশিয়া বিষয়ক সাব কমিটির প্রভাবশালী সদস্য কংগ্রেসম্যান গ্যারী একারম্যান, হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য কংগ্রেসম্যান এন্থনী উইনার এবং কংগ্রেসওম্যান ক্যারলিন ম্যাককার্থি। মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে রাজনৈতিক হয়রানি হচ্ছে কিনা, সরকারের সমালোচনা করলেই মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে কিনা, ১/১১ পরবর্তি জরুরী সরকারের আমলে দায়েরকৃত মামলা প্রত্যাহারে দলীয়প্রীতি চলছে কিনা, বিরোধী দলের সাথে কেমন আচরণ করা হচ্ছে ইত্যাদি পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্যে উপরোক্ত ৩ কংগ্রেসম্যানকে অনুরোধ জানানো হয়েছে তারেক পরিষদের পক্ষ থেকে। সমাবেশের সমাপনী বক্তব্যে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল এসব তথ্য জানান। তিনি বলেন, ১৬ জুলাই নিউইয়র্কে বড় আকারের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরন জন্মবার্ষিকী পালন করা হবে। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বক্তব্যকেও অভিনন্দিত করা হয়। পরিষদের সেক্রেটারী রাফেল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন মৌলানা ওমর ফারুক, শহীদুল্লাহ পাটোয়ারি, রুহুল আমিন নাসির, নুরুল আমিন এবং গোলাম হোসেন। এদিকে লন্ডন থেকে বার্তা সংস্থা এনা আরো জানিয়েছে, বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন এবং মানবাধিকার পরিস্থিতির আলোকে ২৪ জানুয়ারি বৃটিশ পার্লামেন্ট হাউজের কমিটি কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বৃটিশ পার্লামেন্টে সর্বদলীয় মানবাধিকার গ্রুপের ভাইস চেয়ারম্যান লর্ড এ্যাভিবারী সভাপতিত্ব করবেন ঐ সেমিনারে। বৃটিশ এমপি, ইউরোপীয় পার্লামেন্টের এমপি, মানবাধিকার সংস্থার প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিরা এ সেমিনারে অংশ নেবেন বলে বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন বাংলাদেশ ফাউন্ডেশনের মুখপাত্র সুজিত সেন। এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান গবেষক আব্বাস ফয়েজ এবং দক্ষিন এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড এডামস বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি উপস্থাপন করবেন। ইতিপূর্বেকার তিক্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এবারের সেমিনারে কেবলমাত্র আমন্ত্রিতরাই প্রবেশ করতে পারবেন বলেও জানা গেছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি