যুক্তরাষ্ট্রে অগ্নিদগ্ধ হয়ে ১৯ দমকল কর্মীর মর্মান্তিক মৃত্যু
ডেস্ক: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইয়ারনেল শহরতলির কাছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার সময় অগ্নিদগ্ধ হয়ে ১৯ দমকল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে। গত শুক্রবার সেখানে আগুন লাগে ও এক পর্যায়ে তা তীব্রতর হয়ে ছড়িয়ে পড়তে শুরু করে। ওই শহরতলির ৫০ টিরও বেশি বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। প্রায় ২০০ দমকল কর্মী সেখানে আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন। স্থানীয় দমকল বাহিনীর আরও ১৩০ সদস্য সেখানে আজই পৌঁছবেন। ওপর থেকে পানি ছিটাতে আরও বেশ কয়েকটি হেলিকপ্টার ও বিমানও সেখানে পৌঁছবে। গত কয়েক দিনে অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আর্দ্রতাও বেশ কম ও দমকা বাতাস বয়ে যাচ্ছে।মানবজমিনসর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের