Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ১ কোটি ১৫ লাখ

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: March 24, 2012 | 10:38 AM

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১ কোটি ১৫ লাখ অভিবাসীর মধ্যে ২ লাখ ৪০ হাজার ভারতীয়। যুক্তরাষ্ট্রের নতুন এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য দেয়া হয়েছে। ২ লাখ ৪০ হাজার ভারতীয়র কাছে যুক্তরাষ্ট্রে বসবাসের কোন বৈধ কাগজপত্র নেই। ২০০০ থেকে ২০১১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে গোপনে বা অবৈধভাবে বসবাসকারী ভারতীয়র সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে ইউএস ডিপার্টমেন্ট অব হোম অ্যান্ড সিকিউরিটির এক রিপোর্টে উল্লেখ করা হয়। আর এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে বিদেশী অভিবাসীর সংখ্যা ৮০ লাখ ৪৬ হাজার থেকে বেড়ে প্রায় ১ কোটি ১৫ লাখে দাঁড়িয়েছে। আর সেখানে অবৈধ অভিবাসীর তালিকায় ভারত রয়েছে সপ্তম স্থানে। মেঙিকোর ৬৮ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে। অবৈধ বিদেশী অভিবাসীর তালিকায় মেঙিকো শীর্ষস্থানে রয়েছে। এল সালভাদর ৬ লাখ ৬০ হাজার অবৈধ অভিবাসী নিয়ে দ্বিতীয়, ৫ লাখ ২০ হাজার অবৈধ অভিবাসী নিয়ে গুয়াতেমালার অবস্থান তৃতীয়। হন্ডুরাসের ৩ লাখ ৮০ হাজার নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাদের স্থান চতুর্থ। পঞ্চম স্থানে রয়েছে চীন ও ষষ্ঠ অবস্থানে রয়েছে ফিলিপাইন। চীনের ২ লাখ ৮০ হাজার ও ফিলিপাইনের ২ লাখ ৭০ হাজার নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এর পরেই রয়েছে ভারত। ভারতের পর যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে কোরিয়া, ইকুয়েডর ও ভিয়েতনাম। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ