Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে অভিবাসন বিল শিগগিরই সিনেটে উঠছে

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: March 21, 2013 | 6:04 PM

যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের বিষয়ে মার্কিন কংগ্রেসের উদ্যোগে বেশ অগ্রগতি হয়েছে। এ বিষয়ে সুপারিশ করার জন্য ক্ষমতাসীন এবং বিরোধী দুই দলের সিনেটরদের নিয়ে গঠিত কমিটি গত সপ্তাহে কয়েক দফায় বৈঠক করেছে। কমিটি অভিবাসীদের বৈধতা দেওয়ার প্রক্রিয়াসংক্রান্ত সুপারিশ প্রায় চূড়ান্ত করে ফেলেছে বলে জানা গেছে।
আশা করা হচ্ছে, আগামী মাস নাগাদ বিলটি সিনেটে উঠবে। আর এ বিষয়ে ভোটাভুটি হতে পারে আগামী জুন অথবা জুলাইয়ে।
ডেমোক্রেটিক পার্টির চারজন ও রিপাবলিকান পার্টির চারজন সিনেটরকে নিয়ে গঠিত এই কমিটি ‘গ্যাং অব এইট’ নামে পরিচিতি পেয়েছে। ১৯৮৬ সালের পর অভিবাসন আইনে সবচেয়ে বড় সংস্কারের কাজটি করছে তারা। চার মাস ধরে দফায় দফায় বৈঠক ও আলোচনার পর তারা এখন চূড়ান্ত পর্যায়ের বিরোধ নিষ্পত্তির কাজ করছে।
কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সিনেটর এবং তাঁদের সহযোগীদের সূত্রে জানা গেছে, সংস্কারের পর নতুন আইনের প্রধান বৈশিষ্ট্য হতে পারে— নাগরিকত্বের জন্য ১০ থেকে ১৫ বছরের অপেক্ষা।
যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছে এক কোটি ১০ লাখের মতো অবৈধ অভিবাসী। গত নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর দলের অন্য প্রার্থীদের পক্ষে হিস্পানিক ভোটারদের বিপুল সমর্থনের পর অবৈধ অভিবাসীদের বৈধ করার বিষয়ে দুই দলের ওপরই একধরনের চাপ সৃষ্টি হয়েছে।
রিপাবলিকানদের সমর্থন নিয়ে নাগরিকত্বের বিষয়টি ফয়সালা করতে হলে নাগরিকত্ব দেওয়ার আগে গ্রিন কার্ড দিতে হবে। কারণ, রিপাবলিকানরা সেটাই চায়। বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের কাজের অনুমতি হিসেবে গ্রিন কার্ড দেয় দেশটির সরকার। কেউ গ্রিন কার্ড পেলে পরবর্তী সময়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।
‘গ্যাং অব এইট’ যদি সেটাই করে তাহলে ধরে নিতে হবে, কমিটির সদস্য ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মারকো রুবিওর মতেরই প্রতিফলন ঘটেছে।
এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘আমরা তাঁদের প্রতি সদয় হতে চাই, চাই কাজেও সৎ থাকতে। কিন্তু যাঁরা বৈধভাবে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন, তাঁদের প্রতিও অবিচার করা যাবে না।’ সিনেটর রুবিও আরও বলেন, ‘নাগরিকত্ব পেতে হলে আপনাকে প্রথমে গ্রিন কার্ড নিতে হবে। কমিটির অন্য সদস্যদেরও আমি এটা জানিয়ে দিয়েছি।’
সিনেটরদের সহযোগীরাও একই কথা বলেছেন। তাঁর বলেছেন, নাগরিকত্ব পাওয়ার জন্য আগে গ্রিন কার্ড সংগ্রহের বিষয়ে তাঁরাও একমত। সিনেটর রুবিও শুধু তাঁর নিজের দলের অবস্থান তুলে ধরেছেন। রয়টার্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV