Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে আগস্ট পর্যন্ত স্থায়ী হতে পারে করোনাভাইরাস: সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: March 16, 2020 | 6:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে আগস্ট পর্যন্ত স্থায়ী হতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট কিছু অঞ্চল ছাড়া গোটা দেশজুড়ে শাটডাউন করার সময় এখনও আসেনি। দেশজুড়ে শাটডাউন করা লাগবে কিনা তা পরিস্থিতি বুঝেই নেয়া হবে সিদ্ধান্ত। বিবিসি, সিএনএন, ডেইলি মেইল

প্রেসিডেন্ট ট্রাম্প এসময় করনাভাইরাস প্রতিরোধে নতুন কিছু নির্দেশনা দেন। নির্দেশিকাগুলোর মধ্যে রয়েছে আগামী ১৫ দিনের জন্য ১০ জনের বেশি মানুষের জমায়েত এবং বার, রেস্তোরা ও ফুড কোর্ট গুলো এড়িয়ে চলা। দেশজুড়ে সকল প্রবীণ আমেরিকানদেরকে বাড়িতে থাকা। পাশাপাশি স্কুল এবং অফিসের কাজ বাড়িতে বসে করার অনুরোধ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া, ভ্রমণ, শপিং ও সামাজিক মেলামেশা না করারও আহবান জানান তিনি।

এদিকে সিনেটর মিট রমনি করোনাভাইরাস প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নাগরিককে প্রতিমাসে ১০০০ ডলার করে দেয়ার প্রস্তাব করেছেন। এ প্রস্তাবে সাড়া দিয়েছে মার্কিন প্রশাসন।

হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো বলেন, আমেরিকান পরিবারগুলোকে নগদ অর্থ দেয়ার জন্য নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে প্রশাসন।

এদিকে যু্ক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৬৬৯ জন, মারা গেছেন ৯ রোগী। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪৯, মৃত্যু হয়েছে ৭৭ জনের। ইতোমধ্যেই অন্তত ৪৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনা আতঙ্কে লাস ভেগাসের বেশ কিছু রিসোর্ট, ক্যাসিনো বন্ধ করে দেয়া হয়েছে। নিউইয়র্কের সব নাইটক্লাব, মুভি থিয়েটার ও কনসার্ট ভেন্যু বন্ধ করে দিয়েছে শহর কর্তৃপক্ষ। রেস্টেুরেন্ট, বার ও ক্যাফেগুলো থেকে শুধু খাবার ডেলিভারি নেয়া যাবে, এসব জায়গায় বসে খাবার খেতে পারবেন না কেউ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV