যুক্তরাষ্ট্রে আজ রোববার পবিত্র ঈদুল আজহা,ওবামার শুভেচ্ছা

ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে আজ রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। অন্যান্য মুসলমান অভিবাসীদের সঙ্গে বাংলাদেশিরাও ঈদ উদযাপন করবেন। এ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বব্যাপী মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নিউইয়র্কের বাংলাদেশি মসজিদগুলো থেকে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। জামাইকা মুসলিম সেন্টার, ব্রুকলিন জামে মসজিদ, ম্যানহাটন মদিনা মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ছুটির দিন রোববারে ঈদ হওয়ায় ঈদের জামায়াতগুলোতে অতিরিক্ত লোক-সমাগম হবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া ভালো থাকলে জামাইকা মসজিদ এবং মদিনা মসজিদ-সংলগ্ন খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ব্রংকস, জ্যাকসন হাইটস, এস্টোরিয়া এবং ওজন পার্কের মসজিদগুলো থেকে সকাল সাতটা থেকে শুরু করে ১০টা পর্যন্ত পৃথক পৃথক জামায়াতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন বাংলাদেশি মসজিদে নারী মুসল্লিদের জন্য জামায়াতের সুবিধা রাখা হবে বলে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিউইয়র্ক থেকে ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, টেক্সাস, লস অ্যাঞ্জেলেস, ডালাস, আটলান্টা, মিশিগান, নিউজার্সি ও প্যানসেলভেনিয়ায় অর্ধশতাধিক ঈদের জামাতে যোগ দেবেন প্রবাসী বাংলাদেশিরা।
অন্যান্য বছরের মতো ব্যাপকসংখ্যক যুক্তরাষ্ট্রপ্রবাসী এখানেই কোরবানির আয়োজন করেছেন। গত এক মাস থেকে বাংলাদেশি গ্রোসারী দোকানগুলোতে কোরবানির জন্য আগাম বুকিং নেওয়া হয়েছে। অনেকেই ঈদের দিন নগরকেন্দ্রের বাইরে খামারে গিয়ে নিজেই কোরবানির পশু জবাইয়ের প্রস্তুতি নিয়েছেন।
নিউজার্সির প্রবাসী নাসিমা সুলতানা জানালেন, দেশে কোনো আত্মীয়স্বজন না থাকায় এখানেই প্রথমবারের মতো কোরবানি দিচ্ছেন। ৯৫০ পাউন্ড ওজনের একটি গরু কোরবানির জন্য ১৮০০ ডলার দিয়ে আগাম বুকিং দিয়েছেন বলে জানান তিনি।
ঈদ উপলক্ষে এক বাণীতে বারাক ওবামা বলেন, ‘বিশ্বব্যাপী মুসলিম জনগোষ্ঠী, যাঁরা ঈদুল আজহা উপযাপন করছেন এবং যাঁরা পবিত্র হজ পালন করছেন, মিশেল এবং আমি তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মক্কা ও এর নিকটবর্তী অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ধর্মীয় সমাবেশে যাঁরা যোগদান করেছেন, তাঁদের মধ্যে হাজার হাজার মার্কিন মুসলমানও রয়েছেন।’
বাণীতে ওবামা আরও বলেন, ‘হজরত ইব্রাহিম (আ.) যে তাঁর ছেলেকে উত্সর্গ করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন এবং বিশ্বে যাঁরা অধিকতর কম সৌভাগ্যবান ও দুস্থ তাঁদের মধ্যে খাদ্য বিতরণ করতে চেয়েছিলেন, এই ঈদ উদযাপনের পাশাপাশি মুসলিম জনগোষ্ঠী তা-ও স্মরণ করবেন। এ ছাড়া আফ্রিকার উপকণ্ঠে যাঁরা বেঁচে থাকার জন্য সংগ্রাম করছেন, তুরস্কের বিধ্বংসী ভূমিকম্প থেকে যাঁরা সামলে ওঠার চেষ্টা করছেন, তাঁদের জন্য গৃহীত ত্রাণ উদ্যোগে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে যোগ দেবেন।’
বাণীতে বলা হয়, ‘এই বিশ্বে যাঁদের সাহায্যের দরকার, প্রয়োজনের সময় তাঁদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সেবা করার জন্য বিশ্বে হজরত ইব্রাহিম (আ.)-এর অনুসারী এবং অন্যান্য ধর্ম যে শক্তিশালী ভূমিকা পালন করে থাকে, এই ঈদ ও হজের মতো ধর্মীয় উত্সব সেসব সম্মিলিত ঐক্যের কথাই স্মরণ করিয়ে দেয়। আমেরিকান জনগণের পক্ষ থেকে আমরা এই পবিত্র হজব্রত পালনকালে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক ও হজ মোবারক।’প্রথম আলো
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes