যুক্তরাষ্ট্রে আজ শুক্রবার দিবাগত রাতে মহিমান্বিত লাইলাতুল কদর, বাংলাদেশে শনিবার
লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে অনেক সহি হাদিস রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রমজান মাস এলে রসুল (সা.) বলতেন, ‘হে জনমণ্ডলী! তোমাদের কাছে মহিমান্বিত রমজান এসে পড়েছে। এ মাস খুবই বরকতময়। এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এ মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হয়, সে প্রকৃতপক্ষেই হতভাগ্য। (মুসনাদে আহমাদ : ৭১০৮; সুনানে নাসায়ি : ২১০৬।) হজরত আবু হুরায়রা (রা.) থেকে আরও বর্ণিত হয়েছে, রসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইমান ও ইহতেসাবের সঙ্গে কদরের রাতে ইবাদত করবে আল্লাহতায়ালা তার পেছনের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। (বুখারি : ৩৫; মুসলিম : ৭৬০ ও ১২৬৮।)
লাইলাতুল কদর পাওয়ার জন্য নবীজী (সা.) শেষের দশ দিন ইতেকাফ করতেন। হজরত আয়শা (রা.) বলেন, ‘ওফাতের আগ পর্যন্ত প্রত্যেক রমজানের শেষের দশ দিন রসুল (সা.) ইতেকাফ করতেন।’ (বুখারি : ২৩২৬, মুসলিম : ১১৭২।) ‘কিন্তু তিনি যে বছর ওফাত পান, সে বছর বিশ দিন ইতেকাফ করেন।’ (বুখারি : ৪৯৯৮।) ‘রসুল (সা.)-এর ওফাতের পর তাঁর স্ত্রীগণ ইতেকাফ করতেন। (বুখারি : ২০২৬, তিরমিজি : ৭৯০।) সুতরাং নারী-পুরুষ সবার উচিত সাধ্য অনুযায়ী লাইলাতুল কদর খোঁজ করা। এ উদ্দেশ্যে ইতেকাফ করা খুবই পুণ্যের কাজ। মহান আল্লাহ আমাদের লাইলাতুল কদর ও রমজানের পূর্ণ বরকত অর্জনের তৌফিক দান করুন। আমিন।
লেখক : খতিব, মনিপুর বাইতুর রওশন জামে মসজিদ মিরপুর, ঢাকা।
– See more at: http://www.bd-pratidin.com/islam/2016/06/30/154462#sthash.euDiQnW9.dpuf
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক