যুক্তরাষ্ট্রে আজ সোমবার দিবাগত রাত পবিত্র রমজানের প্রথম তারাবীর নামাজ
চাঁদ দেখা সাপেক্ষে আজ ৮ জুলাই সোমবার দিবাগত রাত পবিত্র রমজানের প্রথম রজনী। এই রাতে রমজান ২০১৩ এর প্রথম তারাবীর নামাজ অনুষ্ঠিত হবে এবং চলবে ৭ জুলাই বুধবার পর্যন্ত। সারাবিশ্বে বসবাসরত মুসলিম সম্প্রদায় মঙ্গলবার থেকে ৩০ দিন পবত্রি রমজান পালনের মধ্য দিয়ে মহান রাব্বুল আলামীনের দরবারে তাদের নিজগূনাহ মাফ সহ মুসলিম সম্প্রদায়ের শান্তি ও উন্নতির জন্য দোয়া কামনা করবেন।
এদিকে পবিত্র রমজানের খতম তারাবিহ পড়ার সময় বাংলাদেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজানে দেশের বিভিন্ন মসজিদে খতম তারাবিহ’তে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত না করে বিভিন্ন পরিমাণে তিলাওয়াত করা হয়। এতে করে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। খতম তারাবিহ’র সওয়াব থেকেও তারা বঞ্চিত হন।
ইসলামিক ফাউন্ডেশন থেকে বলা হয়, এ পরিস্থিতি নিরসনকল্পে রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে নয় পারা ও বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমযান রাতে অর্থাৎ পবিত্র ‘লাইলাতুল ক্বদরে’ কুরআন খতম করা সম্ভব। ইতোপূর্বে বিষয়টি নিয়ে দেশবরেণ্য আলেম, পির মাশায়েখ ও ইমামগণের সঙ্গে আলোচনা হলে তারাও এ পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার পক্ষে অভিমত দিয়েছিলেন এবং সে মোতাবেক অধিকাংশ মসজিদে এ পদ্ধতি অনুসরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন এ অবস্থায় দেশের সকল মসজিদে খতম তারাবিহতে প্রথম ছয় দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র লাইলাতুল ক্বদরে কুরআনা খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারাবিহ নামাজ ২০ রাকাত যা রাসূলুল্লাহ (সা.) ও সাহাবীগণ আমল করেছেন। ইসলামের প্রথম যুগ থেকে উলামা ও ফকীহগণ তা অনুসরণ করে আসছেন এবং সারাবিশ্বের মুসলমানগণ এভাবেই তা পালন করে আসছেন। সে সঙ্গে তারাবিহতে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে উচ্চারণ স্পষ্ট হওয়া বাঞ্চনীয় বলে উল্লেখ করা হয়েছে।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি