Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত মিট রমনি

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: August 29, 2012 | 11:35 AM

ডেস্ক: যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মিট রমনি আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন। গতকাল দলটির জাতীয় সম্মেলনে এই মনোনয়ন দেয়া হয়। ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য ও অঞ্চলের প্রতিনিধিরা ম্যাসাচুসেটসের সবেক গভর্নর রমনির পক্ষে ভোট দিতে সমবেত হয়েছিলেন। এদিকে রমনির মনোনয়নের অল্প সময় পর উইসকনসিনের কংগ্রেস সদস্য পল রায়ানকে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হয়। খবর অনলাইন বিবিসির। রিপালিকান দলের প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করতে মিট রমনির কমপক্ষে ১ হাজার ১৪৪ জন রিপাবলিকান প্রতিনিধির ভোট প্রয়োজন ছিল। তিনি ২০৬১ ভোট পেয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন। তবে গতকালের সম্মেলনে রমনি উপস্থিত ছিলেন না। একটি হোটেল থেকে সস্ত্রীক অনুষ্ঠানটি দেখেছেন তিনি। এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও বারাক ওবামা  ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে লড়বেন রমনি। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV