Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু ১২ ফেব্রুয়ারী : আর্নড ইনকাম ক্রেডিট বেড়েছে; আর্নড ইনকাম, এডিশনাল চাইল্ড ট্যাক্স, আমেরিকান অপারচুনিটি ক্রেডিট ভোগীদের রিফান্ড পেতে দেরী হবে

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: January 28, 2021 | 6:47 PM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে আগামী ১২ ফেব্রুয়ারী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। স্টিমুলাস প্যাকেজ, রিকভারী রিবেট ক্রেডিট হালনাগাদ করার জন্য এবার ট্যাক্স রিটার্ন দেরীতে শুরু হচ্ছে। স্টিমুলাস প্যাকেজ ক্রেডিট সুবিধার জন্য অন্যান্য বারের তুলনায় এ বছর ট্যাক্স ফাইলিং অনেকটা জটিল হবে। এবছর আর্নড ইনকাম ক্রেডিট বেড়েছে। আইআরএস’র বরাত দিয়ে ইউএসএনিউজঅনলাইন.কমকে এ তথ্য জানান নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম।

আইআরএস সূত্র উদ্ধৃত করে মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এসবিএ লোন, পিপিপি লোন, রিকভারী রিবেট ক্রেডিট, ফ্যামিলি অ্যান্ড সিক লিভ ক্রেডিট সহ অন্যান্য ক্রেডিটের কারণে এবারের ট্যাক্স রিটার্ন অনেকটা জটিল হবে। এবছর আর্নড ইনকাম ক্রেডিট বেড়েছে। এবছর অর্থাৎ ২০২০ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৩৫৮৪ ডলার। ২০১৯ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩৫২৬ ডলার।
এ বছর দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৫৯২০ ডলার। ২০১৯ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫৮২৮ ডলার।

এ বছর তিন বা ততোধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৬৬৬০ ডলার। আর ২০১৯ ট্যাক্স বছরে তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬৫৫৭ ডলার।
আর্নড ইনকাম ক্রেডিটের ক্ষেত্রে সন্তানের বয়স ১৯ থেকে ২৪ বছর হলে অবশ্যই ফুল টাইম স্টুডেন্ট হতে হবে। অন্যথায় আর্নড ইনকাম ক্রেডিট পাওয়ার যোগ্য বিবেচিত হবে না।
তবে যাদের বার্ষিক ইনভেস্ট ইনকাম ৩৬৫০ ডলারের ওপরে তারা আর্নড ইনকাম ক্রেডিট পাবে না।
আইআরএস’র বরাত দিয়ে ট্যাক্স রিটার্ন সম্পর্কে ইউএসএনিউজঅনলাইন.কমকে অভিজ্ঞ আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার মোহাম্মদ হাসেম জানান, এ ট্যাক্স সিজনে স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। মেরিড ফাইলিং জয়েন্টলি ২৪,৪০০ ডলার থেকে বাড়িয়ে ২৪,৮০০ ডলার করা হয়েছে। হেড অব হাউসহোল্ড ১৮,৩৫০ ডলার থেকে বাড়িয়ে ১৮,৬৫০ ডলার, সিঙ্গেল ১২,২০০ ডলার থেকে বাড়িয়ে ১২,৪০০ ডলার এবং মেরিড ফাইলিং সেপারেটলি ১২,২০০ ডলার থেকে ১২,৪০০ ডলার করা হয়েছে। তিনি জানান, যারা স্টিমুলাস চেক পায়নি তারা ট্যাক্স ফাইলিংয়ের সময় ক্লেইম করলে যোগ্য বিবেচিত হওয়া সাপেক্ষে রিফান্ড পেতে পারেন।
মোহাম্মদ হাসেম জানান, এবার আইটেমাইজ ট্যাক্স রিটার্ন না করলেও ৩০০ ডলার ডিডাকশন নিতে পারবে। যাদের মেডিকেইড নেই কিন্তু মার্কেট প্লেস হেলথ ইন্সুরেন্সের জন্য তাদের ১০৯৫-এ ফরম পূরণ করতে হবে।

মোহাম্মদ হাসেম

মোহাম্মদ হাসেম জানান, কোনো জরিমানা ছাড়াই ২০২০ ট্যাক্স বছরের Individule ট্যাক্স ফাইল করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। তবে যেহেতু এবার অন্যান্য বারের তুলনায় ট্যাক্স রিটার্ন দেরীতে শুরু হচ্ছে সেহেতু এ সময় সীমা বাড়ানো হতে পারে। এছাড়া আবেদনের মাধ্যমে যথারীতি ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এই আবেদন ইলেকট্রনিক্যালি বা পেপার মাধ্যমে করা যায়। তবে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে।
এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো বলেন, ইনকাম ট্যাক্স ফাইলিং করার সময় আয়-ব্যয়ের সঠিক হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করা সংশ্লিষ্টদের কর্তব্য। অধিক অর্থ প্রাপ্তির লোভে কিংবা ট্যাক্স ফাঁকি দেয়ার অসৎ উদ্দেশ্যে ট্যাক্স ফাইলিংয়ের সময় ভুল তথ্য পরিবেশন শাস্তিযোগ্য অপরাধ। ভুল তথ্য প্রদান কিংবা তথ্য গোপনের বিষয় সহজে উদঘাটনে ট্যাক্স সিস্টেমে ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করছেন কিনা সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে রয়েছে বিশেষ অডিটের ব্যবস্থা। তথ্য গোপন কিংবা ভুল তথ্য পরিবেশনের বিষয়টি প্রমানীত হলে চড়া মাশুল দিতে হতে পারে সংশ্লিষ্টদের। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইন্টারেস্ট, জরিমানাসহ অতিরিক্ত অর্থ ফেরত নিবে কর্তৃপক্ষ।
কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, প্রতি বছরই ট্যাক্স আইন, বিধি-বিধান পরিবর্তন, আপডেট হয়। সঠিক, নির্ভুল ট্যাক্স ফাইলিং করার জন্য আইআরএস সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং ডাটাবেসও আপডেট হয় প্রতি বছর। দক্ষ. অভিজ্ঞ, যোগ্যতা সম্পন্ন ট্যাক্স প্রস্তুতকারীরাই কেবল পারেন নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তা দিতে। তিনি বলেন, অডিট ঝামেলা এড়াতে নির্ভুল ট্যাক্স রিটার্নের বিকল্প নেই।
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং এক্সসেপ্টেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন : ৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭। www.karnafullytax.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV