Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ইমামকে ২৫ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: August 24, 2013 | 10:57 AM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি ফেডারেল আদালত ৭৮ বছর বয়সী প্রবীণ ইমাম হাফিজ খানকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে। মিয়ামির বাসিন্দা ওই ইমামকে পাকিস্তানি তালেবানদের অর্থ-সহযোগিতা দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। গোপনে তালেবান সংগঠনটিকে বিপুল অঙ্কের টাকা পাঠানোর ৪টি অভিযোগ আগেই প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ রবার্ট স্কলা গতকাল বিচারের রায় পড়ে শোনান। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। ৩ বছরে পাকিস্তানে ৫০ হাজার ডলার পাঠিয়েছিলেন তিনি। আইনজীবীরা বলছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সহিংস হামলা চালানোর ক্ষেত্রে হাফিজ খানের পাঠানো অর্থ তালেবানদের প্রত্যক্ষভাবে সহায়তা করেছে। তবে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও হাফিজ খান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, পাকিস্তানে নিজের পরিবার, বন্ধু-বান্ধব ও একটি ধর্মীয় স্কুলের জন্য টাকা পাঠিয়েছিলেন তিনি। ২০১১ সালে গ্রেপ্তারের আগে হাফিজ খান মিয়ামির একটি মসজিদে ইমামতি করতেন।মানবজমিন  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV