যুক্তরাষ্ট্রে উদ্ভিদ-ভিত্তিক বিকল্প মুরগীর মাংস ব্যবহার করছে কেনটাকি ফ্রায়েড চিকেন-কেএফসি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁগুলোতে উদ্ভিদ-ভিত্তিক ফ্রায়েড চিকেনের বিকল্পের ব্যবহার শুরু করেছে কেনটাকি ফ্রায়েড চিকেন বা কেএফসি। কেএফসি ক্রমবর্ধমান পরিবেশ সচেতনতা প্রতিফলিত করা এক পদক্ষেপ হিসেবে এ উদ্ভিদ-ভিত্তিক ফ্রায়েড চিকেনের বিকল্পের ব্যবহার শুরু করে।
কেএফসি জানাচ্ছে, সোমবার থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজারের মতো দোকানে এই নতুন মেন্যু সীমিত সময়ের জন্য পাওয়া যাচ্ছে।
মার্কিন এই ফাস্ট ফুড কোম্পানিটি ক্যালিফোর্নিয়া ভিত্তিক উদ্যোক্তা কোম্পানি বেয়োন্ড মিট’র সাথে যৌথভাবে মটরশুঁটি ও অন্যান্য উপাদানের প্রোটিন ব্যবহার করে এই উদ্ভিদ-ভিত্তিক পণ্যের উন্নয়ন করেছে।
এনএইচকে ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে বলা হয়েছে- কেএফসি প্রথমে ২০১৯ সালে জর্জিয়া অঙ্গরাজ্যে পরীক্ষামূলকভাবে সীমিত সময়ের জন্য এই পণ্যটি চালু করেছিল।
২০২০ সালে কেএফসি ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য অঙ্গরাজ্যে এই পরীক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণ করে এবং দেখতে পায় যে, এই বিকল্প মাংসের পণ্য জনপ্রিয়তা লাভ করছে।
উল্লেখ্য, উদ্ভিদ-ভিত্তিক মাংসের বিকল্পের উৎপাদন গবাদিপশু প্রতিপালনের প্রয়োজন পড়া সাধারণ মাংসের চেয়ে কম গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে বলে ধারণা করা হয়।
এদিকে, জাপানেও ফাস্ট ফুড চেইন মস বার্গার নিরামিষ উপাদান ব্যবহার করা উদ্ভিদ-ভিত্তিক পণ্য বিক্রি করছে।
জার্মান গবেষণা কোম্পানি, স্টাটিস্টা অনুমান করছে, উদ্ভিদ-ভিত্তিক বিকল্প মাংসের জন্য বৈশ্বিক বাজার ২০২৬ সালে প্রায় ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের সমতুল্য হবে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি