Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ান বি ভিসাধারীরা পরিবার নিয়ে ফিরতে পারবেন, পাবেন আগের কাজ

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: August 14, 2020 | 1:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন এইচ-ওয়ান বি ভিসার কিছু নিয়মনীতি শিথিল করেছে। এর ফলে এই ভিসা আছে এমন ব্যক্তি যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন এবং ভিসা নিষিদ্ধ হওয়ার আগে তারা যে কাজে নিযুক্ত ছিলেন, সেই একই কাজে যোগ দিতে পারবেন। অনলাইন এনডিটিভি এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এডভাইজরিতে বলা হয়েছে, এইচ-ওয়ান বি ভিসা আছে এমন ব্যক্তিদের সঙ্গে তাদের ওপর নির্ভরশীল অথবা স্ত্রী বা স্বামী এবং সন্তানরাও যুক্তরাষ্ট্রে সফর করতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই এডভাইজরিতে বলা হয়েছে, একই নিয়োগকর্তা এবং ভিসার শ্রেণিবিন্যাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে একই পদে পুনরায় ফিরতে পারবেন আবেদনকারীরা। এ ছাড়া টেকনিক্যাল স্পেশালিস্টস, সিনিয়র পর্যায়ের ম্যানেজার এবং অন্য কর্মী, যারা এইচ-ওয়ান বি ভিসা পেয়েছেন, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে অবিলম্বে এবং অব্যাহত গতিতে পুনরুদ্ধারের জন্য এটি অত্যাবশ্যক হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ২২ শে জুন প্রেসিডেন্ট ট্রাম্প একটি ঘোষণায় স্বাক্ষর করেন। এতে সুনির্দিষ্ট কিছু ক্যাটেগরিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ বছরের শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়। এর মধ্যে রয়েছেন এইচ-ওয়ান বি এবং এল ওয়ান ভিসাধারী নন-ইমিগ্রেন্টস। করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। সেই সমস্যাকে মোকাবিলার জন্য, বেকারদের কাজ দেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ওই নির্দেশনা জারি করেন। কিন্তু ট্রাম্পের এমন উদ্যোগের বিরুদ্ধে একটি মামলা হয়। তাতে সমর্থন দেয় ফেসবুক, মাইক্রোসফট এবং অ্যাপল সহ প্রযুক্তি বিষয়ক শিল্পের অনেকে।
রিপোর্টে বলা হয়, সরকারি স্বাস্থ্যসেবা খাতে অথবা স্বাস্থ্যসেবা খাতে  নিয়োজিত পেশাদার অথবা গবেষক- যাদের ভিসা আছে, তাদেরকেও যুক্তরাষ্ট্রে প্রবেশে অনুমোদন দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এডভাইজরিতে বলা হয়েছে, মার্কিন সরকারের একটি এজেন্সি অথবা মার্কিন পররাষ্ট্রনীতির লক্ষ্যভিত্তিক গুরুত্ব মেটানোর জন্য অথবা সন্তুষ্টিবিষয়ক চুক্তি অথবা চুক্তির বাধ্যবাধকতায় এই সফর অনুমোদন করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ