যুক্তরাষ্ট্রে এই প্রথম কলেজ শিক্ষাও অবৈতনিক করলো নিউইয়র্ক অঙ্গরাজ্য
এনআরবি নিউজ, নিউইয়র্ক : বার্ষিক লাখ ডলারের কম উপার্জনকারি পরিবারের সন্তানেরা বিনা বেতনে হাইস্কুল ডিগ্রি অর্জনের পর ৪ বছরের কলেজ কোর্সও বিনা বেতনেই সম্পন্ন করতে পারবেন। নিউইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্টে পাশ হওয়া একটি বিলে রাজ্য গভর্ণর এন্ড্রু ক্যুমো ৯ এপ্রিল স্বাক্ষর করেছেন। একইরাতে, এই অবৈতনিক শিক্ষা কর্মসূচির পরিপ্রেক্ষিতে বাজেট ঘাটতি পৃুষিয়ে নেয়ার একটি ব্যবস্থাতেও সম্মতি দিয়েছেন রাজ্য গভর্ণর। এরফলে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে কলেজ শিক্ষাও অবৈতনিক হলো। উল্লেখ্য, গত নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হতে আগ্রহী সিনেটর বার্নি স্যান্ডার্সের অন্যতম অঙ্গিকার ছিল এমন বিধি সারা আমেরিকায় জারি করার।
নিউইয়র্ক অঙ্গরাজ্যে সকল পাবলিক কলেজ/ভার্সিটিতে আসছে সেপ্টেম্বর শুরু শিক্ষা বর্ষ থেকেই এ বিধি কার্যকর হবে বলে গভর্ণরের অফিস থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। আরো বলা হয়েছে, ২০১৮ সালে যাদের বার্ষিক আয় এক লাখ ১০ হাজার ডলার হবে-সে সব পরিবারের সন্তানেরাও পাবে এ সুযোগ। এর পরের বছর অর্থাৎ ২০১৯ সালে এক লাখ ২৫ হাজার ডলার আয়ের পরিবারের সন্তানেরাও পাবেন এ সুযোগ। অথাৎ বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে বার্ষিক আয়ের পরিমাণ বাড়লেও সে সব পরিবারের সন্তানেরা অবৈতনিক সুবিধা পাবেন।
ক্যালিফোর্নিয়া এবং জর্জিয়া অঙ্গরাজ্যে ৪ বছরের কলেজ কোর্স সম্পাদনে স্বল্প আয়ের পরিবারের ছাত্র-ছাত্রীরা ‘কমপ্রিহেনসিভ গ্র্যান্ট’ অথবা স্কলারশিপ পেয়ে থাকেন। সেটি সকলের ভাগ্যে জুটে না। কিন্তু নিউইয়র্কের এ ব্যবস্থা ট্যাক্স রিটার্নের ভিত্তিতে অটোমেটিক্যালি কার্যকর হবে। তবে যারা অভিবাসনের মর্যাদা পায়নি-সে সব পরিবারের জন্যে এ বিধি প্রযোজ্য হবে না বলেও উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে প্রদত্ত এক বিবৃতিতে অঙ্গরাজ্য গভর্ণর ক্যুমো বলেন, ‘এই বাজেটের পরিপ্রেক্ষিতে স্বল্প আয়ের পরিবারের সন্তানেরা নির্দ্বিধায় কলেজ গ্র্যাজুয়েশনের সুযোগ পাবে। ঋণের ভার মাথায় নিয়ে কাউকে কলেজ গ্র্যাজুয়েশন করতে হবে না। অর্থাৎ হাই স্কুল যেভাবে অবৈতনিক রয়েছে, কলেজও সে পথে পরিচালিত হবে’।
গভর্ণরের অফিস থেকে জানা গেছে, উচ্চ শিক্ষার জন্যে চলতি বাজেটে ৭.৫ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এর আগে কখনোই এমন বড় অংকের বরাদ্দ ছিল না শিক্ষা খাতে। যদিও গত বছরের তুলনায় তা মাত্র ৬.৩% বেশী। স্বল্প আয়ের পরিবারের ৮০% সন্তানই এখন কলেজ ডিগ্রি লাভে সক্ষম হবেন কোন ধরনের ঋণ ছাড়াই। গভর্ণর অফিসের পরিসংখ্যান অনুযায়ী, কমপক্ষে ৯ লাখ ৪০ হাজার ছাত্র-ছাত্রী অবৈতনিক কলেজ শিক্ষার সুযোগ পাবে। অবৈতনিক শিক্ষার এ সুযোগ যে কোন বয়সের লোকজন নিতে পারবেন। অর্থাৎ আর্থিক কারণে এতদিন যারা কলেজে যেতে পারেননি, তারাও পাবেন এ সুযোগ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ