যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৭,৮০,০০০; মৃত্যু ১৮০০: সুরক্ষামূলক মাস্ক ব্যবহার করার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রে শুক্রবার একদিনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার মানুষ। মারা গেছেন কমপক্ষে ১৮০০। বিশ্বের মধ্যে বর্তমানে এ সংখ্যা সর্বোচ্চ। নিউইয়র্ক এবং অন্য বড় শহরগুলো থেকে সরকারিভাবে পাওয়া তথ্যে বলা হচ্ছে, সেখানে ওমিক্রন ভ্যারিয়েন্টের ঢেউ কমে আসা শুরু হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে আরো বলা হয়, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য জনগণকে যতটা সম্ভব সুরক্ষামূলক মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষিত থাকার জন্য মাস্ক পরার জন্য নির্দেশনা পর্যালোচনা করেছে। বলা হয়েছে, দেশজুড়ে এন৯৫ মাস্ক সঙ্কটের প্রেক্ষিতে এমনটা করা হয়েছে। সিডিসি তার ওয়েবসাইটে বলেছে, এন৯৫ এবং কেএন৯৫ মাস্ক ব্যবহার করতে পারে জনগণ।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature