Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে একুশে উদযাপনে নানা কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: February 16, 2020 | 10:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে যথাযথ মর্যাদায় একুশে উদযাপনের প্রস্তুতি সর্বত্র। যুক্তরাষ্ট্র প্রবাসীরা ২০ ফেব্রুয়ারি রাত বারটা এক মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। তার কয়েক ঘণ্টা আগে থেকেই শুরু হবে আলোচনা, সঙ্গীতানুষ্ঠান, নৃত্য-নাট্য, আবৃত্তি এবং ছোট্টমণিদের বিভিন্ন প্রতিযোগিতা।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এ উপলক্ষে কর্মসূচি থাকবে ২১ ফেব্রুয়ারি। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সভাপতি তিজানি মোহাম্মদ বন্দে সেখানে প্রধান অতিথি থাকবেন। এছাড়াও অতিথি থাকবেন বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ফ্লাশিংয়ে অবস্থিত কুইন্স পাবলিক লাইব্রেরীর সহায়তায় নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি শুক্রবার অপরাহ্ন ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শহীদ দিবসের আলোকে অনুষ্ঠান হবে ৪১-১৭ মেইন স্ট্রিট, ফ্লাশিং, এনওয়াই ১১৩৭৫ এ অবস্থিত পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে। সেখানে অংশ নেবে বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের শিল্পীরা। 

শহীদ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ‘সম্মিলিত মহান একুশে উদযাপন’ কর্মসূচির আওতায় ১৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টা থেকে শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতা হবে। বাংলা লিখন, কবিতা আবৃত্তি, শহীদ মিনার আঁকা, জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় পতাকা আঁকার প্রতিযোগিতাও থাকবে বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে। এছাড়াও থাকবে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা হবে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর বক্তৃতা আলোকে। অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে পিএস ৬৯ এর মিলনায়তনে। 

২০ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত একুশের অনুষ্ঠান হবে কুইন্স প্যালেসে। সেখানে অংশ নেবে উদীচী, বিপা, সুরছন্দ শিল্পী গোষ্ঠি, বাফা, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, সঙ্গীত পরিষদসহ ৪৩টি সংগঠনের শিল্পীরা। 

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে উডসাইডে গুলশান টেরেসে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হবে একুশের প্রথম প্রহরে। এর কয়েক ঘণ্টা আগে থেকেই প্রবাসের সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক ও রাজনৈতিক ৫৩টি সংগঠনের অংশগ্রহণে একুশেভিত্তিক আলোচনা ছাড়াও কবিতা আবৃত্তি, ছোট্টমণিদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 

জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অস্থায়ী শহীদ মিনারে জেবিবিএসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। 
ব্রঙ্কস, জ্যামাইকা, ব্রুকলীনেও অস্থায়ী শহীদ মিনার হবে এবং সামাজিক-সাংস্কৃতিক-আঞ্চলিক-পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। রাজনৈতিক দলগুলোও অংশ নেবে বিভিন্ন কর্মসূচিতে।  

নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন মেট্র এলাকা, বস্টন, মিশিগান, শিকাগো, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, নিউঅর্লিন্স, আরিজোনা, মিনেসোটা, সিয়াটল, নেভাদা, ক্যানসাস, ওহাইয়ো, প্রভৃতি স্থানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV