Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে একুশ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: February 13, 2019 | 11:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : একুশে ফেব্রুয়ারী তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আবার বাংলাদেশে একুশে পালনের প্রথম প্রহরের সঙ্গে মিলিয়ে জাতিসংঘের নিউইয়র্কেও অমর একুশে ফেব্রুয়ারী পালনের উদ্যোগ নেয়া হয়েছে। নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালী’র চেতনা মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ২০ ফেব্রুয়ারী নিউইয়র্ক সময় দুপুর ১টা ১ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিনিট) জাতিসংঘের সামনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করবেন প্রবাসীরা।

অপরদিকে বাংলাদেশ সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, বাংলাদেশ সোসাইটি ইনক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, বাফা প্রভৃতি সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ইতিমধ্যেই একুশের কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং কোন কোন সংগঠন কর্মসূচীও ঘোষণা করেছে। খবর ইউএনএ’র।

ঢাবি এলামনাই এসোসিয়েশন: মহান একুশে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ আয়োজিত মূল কর্মসূচী পালিত হবে ২০ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৫টায় সিটির উডসাইডের কুইন্স প্যালেসে। এছাড়াও শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারী রোববার সকাল ১১টায় জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে।

বাংলাদেশ সোসাইটি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি আয়োজিত কর্মসূচী পালিত হবে ২০ ফেব্রুয়ারী বুধবার সিটির উডসাইডের গুলশান ট্যারেসে। অনুষ্ঠানটি সফল করতে সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সরকার সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV