যুক্তরাষ্ট্রে ও মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা ৩১শে জুলাই শুক্রবার এবং বাংলাদেশে ১ আগস্ট
সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র ঈদ-উল-আজহা ৩১শে জুলাই শুক্রবার উদযাপিত হবে। বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন হবে ১ আগস্ট।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্বের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। জিলক্বাদ মাস ৩০ দিন পূর্ণ করবে। আরবি ১৪৪১ হিজরির জিলহজ মাসের প্রথম দিন ২২শে জুলাই। নভোবিজ্ঞানের জরীপে ২৯শে জিলক্বদ (২০শে জুলাই) পৃথিবীর কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলক্বদ মাস পুরো ৩০ দিনে পূর্ণ হয়ে ২২শে জুলাই বুধবার ১লা জিলহজ শুরু হবে। ২৯শে জিলক্বদ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ৩১শে জুলাই শুক্রবার। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন ঈদ উদযাপিত হয়, যুক্তরাষ্ট্রেও একই দিন ঈদ উদযাপিত হয়।
আর বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হয় এর পরের দিন। সে হিসেবে যুক্তরাষ্ট্রে ৩১শে জুলাই শুক্রবার এবং বাংলাদেশে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ১ আগস্ট।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ১লা আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছিল ১১ আগস্ট রোববার। আর বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হয়েছিল ১২ আগস্ট।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস হলো বছরের শেষ বা ১২তম মাস। এ মাসের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-আজহা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উপলক্ষে মসজিদগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। ২৮ শতাধিক মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে করোনার কারণে এবার খোলামাঠে কোন ঈদ জামাত অনুষ্ঠিত হবে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল সাড়ে থেকে সাড়ে সকাল ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে।
সংশি¬ষ্ট সিটির পক্ষ থেকে প্রতিটি ঈদ জামাতের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশি গ্রোসারি/সুপার মার্কেট সূত্রে জানা গেছে, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসলিভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, জর্জিয়া, ইলিনয়, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ক্যানসাস, আরিজোনা প্রভৃতি স্টেটে প্রায় ৫০ হাজার পশু কোরবানি দেবেন বাংলাদেশিরা। বিপুল সংখ্যক বাংলাদেশি দেশে কোরবানি দেবেন বলে জানা গেছে।
করোনায় বিধিনিষেধের কারণে এবার পবিত্র হজ পালনে কেউ মক্কায় যেতে পারেন নি। যদিও মসজিদসমূহের তথ্য অনুযায়ী গতবার যুক্তরাষ্ট্র থেকে ১৫ হাজারের অধিক বাংলাদেশি মক্কায় গিয়েছিলেন পবিত্র হজ পালন করতে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests